বিনোদন

শ্রীদেবীকে ভুলে অভিনেত্রী ডিম্পলের স্বামী হচ্ছেন বনি কাপুর, জোর গুঞ্জন বলিউডে

প্রয়াত স্ত্রী শ্রীদেবী (sreedevi)-এর মৃত্যুশোক অনেকটাই কাটিয়ে উঠেছেন তাঁর স্বামী, প্রযোজক ও পরিচালক বনি কাপুর (Boni kapoor)। ধীরে ধীরে বনি কাজে মন দিচ্ছেন। তবে বনি এবার নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। প্রযোজক ও পরিচালক নয়, এবার বনি অভিনেতা হিসাবে ডেবিউ করতে চলেছেন বলিউডে। পরিচালক লব রঞ্জন (luv Ranjan)-এর আপকামিং ফিল্মে ডিম্পল কাপাডিয়া (Dimple kapadia)-এর স্বামীর চরিত্রে অভিনয় করছেন বনি কাপুর। এই ফিল্মে তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir kapoor) ও রণবীরের বিপরীতে নায়িকা হিসাবে রয়েছেন শ্রদ্ধা কাপুর (sradhdha Kapoor)।

এর আগেও অভিনয়ের প্রস্তাব এসেছিল বনির কাছে। ‘লমহে’ ফিল্মের জন্য শ্রীদেবীর বিপরীতে বনিকে ভেবেছিলেন যশ চোপড়া (Yash chopra)। কিন্তু বনি রাজি হননি। তবে শ্রীদেবীকে নায়িকা করে একের পর এক ফিল্ম প্রযোজনা করেছেন বনি। সেই সমস্ত ফিল্ম সুপারহিটও হয়েছে। ‘চাঁদনি’ ফিল্মের শুটিংয়ে শ্রীদেবীকে একবার দেখার জন্য বনি পাড়ি দিয়েছিলেন সুইজারল‍্যান্ড।

একসময় প্রথম স্ত্রী মোনা কাপুর (Mona kapoor)-এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে শ্রীদেবীকে বিয়ে করেন। এমনকি মোনা ও বনির দুই সন্তান অর্জুন (Arjun kapoor) ও অংশুলা কাপুর (Angsula kapoor)-এর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন বনি। বনি ও শ্রীদেবীর দুই কন্যাসন্তান হলেন জাহ্নবী (Janhavi kapoor) ও খুশি (khushi kapoor)। তিন বছর আগে দুবাইয়ে বাথটবের জলে ডুবে শ্রীদেবী রহস্যজনক ভাবে মারা যান। শ্রীদেবীর মৃত্যুর জন্য অনেকে বনি কাপুরকে দায়ী করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শ্রীদেবীর শেষকৃত‍্য ও জাহ্নবী এবং খুশিকে সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অর্জুন কাপুর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026