নিউজ

বেসরকারি নার্সিংহোমগুলিকে নয়া দাওয়াই রাজ্যের, ‘স্বাস্থ্যসাথী’ প্রয়োগের জন্য দেওয়া হবে এক্সট্রা ফ্লোরের বিশেষ সুবিধা

কলকাতা: নয়া দাওয়াই! নির্বাচনের (Election) আগে বাংলায় মানুষের ঘরে পৌঁছে যেতে মমতার সরকার (Mamata Govt) চালু করেছিল ‘দুয়ারে সরকার’ (Duare Sarker) প্রকল্প। ব্যাপক জনপ্রিয়তা নিয়ে কয়েক কোটি পরিবারের দরজায় ইতিমধ্যে পৌঁছেও গেছে রাজ্য সরকার (State Govt)। জনপ্রিয়তা পেয়েছে ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Sathi) কার্ডও। যদিও স্বাস্থ্যসেবায় এই ‘স্বাস্থ্যসাথী’ কার্ড নিয়ে টালবাহানা চলছে অনেক দিন ধরেই রাজ্যের সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির। আর তাই নার্সিংহোমগুলিকে (Nursinghome) বিশেষ সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার, যাতে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে কোনও রুগী গেলে তাদের ‘স্বাস্থ্যসাথী’-র সুবিধা দেওয়া হয়।

অভিযোগ উঠছিল বেসরকারি নার্সিংহোম গুলি কার্ডের বিনিময়ে চিকিৎসা দিতে চাইছে না। হয়রানি হয় সাধারণ মানুষের। সেই মুদ্দায় দফায় দফায় বৈঠক হয় রাজ্যের সঙ্গে বেসরকারি নার্সিংহোম গুলির। এরই মধ্যে রাজ্য সরকার ঘোষণা করলো স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিলে হাসপাতাল বা নার্সিংহোম সম্প্রসারণে বাড়তি সুবিধা দেবে কলকাতা পুরসভা। শুক্রবার একথা ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মুখ্যু প্রশাসক ফিরহাদ হাকিম। বাংলার মানুষের পাশে দাঁড়াতে মা মাটি মানুষের সরকার গ্রহণ করেছেন একাধিক প্রকল্প।

ক্ষমতার দ্বিতীয় দফা শেষের আগে সাধারণ জনগণের জন্য শুরু করেছেন স্বাস্থ্যসাথী কার্ড। প্রতিদিনের হিসেবের নিরিখে জনপ্রিয়তা বাড়ছে এই প্রকল্পের। দিন কয়েক আগেই এই প্রসঙ্গে কলকাতার ৩২টি নার্সিংহোমের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। সেখানেই উঠে আসে সাস্থ্যসাথী ওয়ার্ডের পরিকল্পনা। নার্সিংহোম পক্ষ জানিয়েছিল অনুমতি লাগবে বাড়তি ফ্লির তৈরিতে। স্বাস্থ্য দপ্তরের অনুমতি না পেলে সম্ভব নয় এই ব্যবস্থা।

তারপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ইতিবাচক ইঙ্গিত বয়ে আনেন পুরমন্ত্রী। তিনি জানাচ্ছেন মানুষের সুবিধার জন্য সবরকম ভাবে কাজ করবে রাজ্য সরকার। বেশি সংখ্যক বেডের জন্য দরকার অতিরিক্ত ফ্লোর। এবার সেই মির্মেই আইন আনা হবে। নতুন ফ্লোর হলে শুধু রোগীর আসন সংখ্যা বাড়বে তাই নয়, বাড়বে কর্মসংস্থান। কিছু মানুষ কাজও পাবেন এতে। পুরমন্ত্রীর এই তৎপরতা এবং সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেসরকারি হাসপতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026