নুসরত জাহান (Nusrat jahan) ও মধুমিতা সরকার (Madhumita sarkar)-এর পর এবার ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করলেন টেনিস-সুন্দরী সানিয়া মির্জা (sania mirza)। পোশাক পরিবর্তন করে কখনও সানিয়া পরলেন আকাশনীল রঙের নেটের গাউন, কখনও গোলাপি রঙের বেল স্লিভস ফ্লেয়ারড গাউন। কিন্তু টেনিস খেলোয়াড় বলে কথা। তাই বাদ গেল না ট্র্যাক সুট ও টেনিস স্কার্ট। এছাড়া ছিল গোলাপি-সাদা লেহেঙ্গা চোলি এবং কমলা রঙের গাউন। এডিটিং-এর কারসাজিতে এই ভিডিওটি বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সানিয়া। সানিয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
2003 সাল থেকে 2013 সাল অবধি ভারতীয় মহিলা হিসাবে টেনিসের নাম্বার ওয়ান র্যাঙ্ক দখল করেছিলেন সানিয়া। 2010 সালের 12 ই এপ্রিল সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib malik)-কে বিয়ে করেন সানিয়া। বিয়ের পরেও নিজের কেরিয়ার নষ্ট করেননি সানিয়া। তিনি আগের মতোই টেনিস কোর্ট মাতাতে থাকেন। কিন্তু 2018 সালের ফেব্রুয়ারি মাসে চোটের কারণে টেনিস কোর্ট থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্ত নেন। এরপর 2018 সালের এপ্রিল মাসে সানিয়া ইন্সটাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। 2018 সালের অক্টোবর মাসে জন্ম হয় সানিয়া ও শোয়েবের পুত্রসন্তান ইজহান (Izhaan)-এর।
এই মুহূর্তে সানিয়া তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এছাড়াও হায়দরাবাদ তিনি নিজের একটি টেনিস অ্যাকাডেমি খুলেছেন। 2016 সালে প্রকাশিত হয়েছে সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস এগেইন্সট অডস’। সানিয়া এই বইতে নিজের জীবনের অনেক কথা খোলাখুলি লিখেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…