রাজ্য

করোনা সময়কালে অনলাইনে পাওয়া ডিগ্রী দিয়ে কি চাকরি পাওয়া যাবে? বড় ঘোষণা করল ইউজিসি

কোন একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনি ডিসপেন সেবা অনলাইনে একটি ডিগ্রি লাভ করেন তাহলে এই ডিগ্রি কি রেগুলার কোর্সের সমতুল্য হবে? করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বন্দ্বে পড়েছিলেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ পড়ুয়া। এবারে এই নিয়ে একটি বড় ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি। এই বিষয়ে ইউজিসি সচিব রজনীশ জৈন জানিয়েছেন, “২০১৪ সালে ইউজিসির জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছিল যে স্নাতক এবং স্নাতক উত্তর স্তরের ডিগ্রীগুলি যদি ডিসটেন্স বা অনলাইনে অর্জন করা হয় তাহলে তা প্রচলিত মাধ্যমে প্রাপ্ত ডিগ্রীর সমতুল্য হিসেবে গণ্য করা হবে।’

প্রসঙ্গত, ইউজিসির ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রাম রেজুলেশনের ২২ নম্বর ধারা অনুযায়ী, অনলাইন বা ডিসটেন্স মাধ্যমে অর্জন করা ডিগ্রী রেগুলার কোর্সের সম্পূর্ণভাবে সমতুল্য ডিগ্রী হিসেবে গৃহীত হয়। এই পরিস্থিতিতে যদি এই ডিগ্রি আরো বেশি জনপ্রিয়তা পায় তাহলে দেশে শিক্ষার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে অনলাইন শিক্ষাব্যবস্থা এবং ডিসটেন্স লার্নিং ব্যবস্থার প্রসার ঘটেছে দারুন ভাবে। এমনকি রেগুলার কোষ এবং কারিকুলাম একটা লম্বা সময় পর্যন্ত অনলাইনে পরিণত হয়েছিল। ক্লাস বন্ধ থাকার কারণে এই ধরনের কোর্স অনলাইনে করতে বাধ্য হয়েছিলেন পড়ুয়ার। সে দিক থেকে দেখতে গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।

করোনা ভাইরাস সময়কালে ডিগ্রী লাভ যে সমস্ত পড়ুয়া করেছিলেন তাদের মনে প্রশ্ন ছিল ভবিষ্যতে তারা কোন সমস্যার মুখোমুখি হবেন কিনা এই ডিগ্রির জন্য। সেই নিয়ে অনেকেই ইউজিসিকে প্রশ্ন করেছিলেন বলেও জানিয়েছেন ইউজিসি সচিব। এই প্রসঙ্গেই এবারে বড় ঘোষণা করল ইউজিসি। তারা সরাসরি জানিয়ে দিল অনলাইন বা ডিসটেন্সে লাভ করা ডিগ্রিতে চাকরি পেতে কোনরকম সমস্যা হবে না। যদি আপনাররেজাল্ট ভালো থাকে এবং আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি এই ডিসটেন্সের ডিগ্রি দেখিয়ে যে কোন জায়গায় চাকরি পেতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026