লকডাউনে রাজ্যে সম্পূর্ণ ছাড় অনলাইন ফুড ডেলিভারির

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে সাংবাদিক বৈঠকের পর রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। তার সাথে তিনি রাজ্যের মানুষের স্বার্থে আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাজ্যে অনলাইন ফুড ডেলিভারি চালু থাকবে। অনলাইন ফুড ডেলিভারির ক্ষেত্রে কোনোরকম নিষেধাজ্ঞা নেই। পুলিশদের তিনি কড়াকড়ি করতে বলেছেন, তবে বাড়াবাড়ি একদম যাতে না হয় সেটাও মনে করিয়ে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলার সময় বৃদ্ধি করেছেন। একসাথে গিয়ে মানুষ যাতে জমায়েত না করে তাই এইসমস্ত পণ্যের দোকানের সময়সীমা বাড়িয়ে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত করা হয়েছে। কোনোভাবেই জমায়েত করা যাবে না। এরসাথে তিনি বেকারি চালু করার কথাও ঘোষণা করেছেন। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলতে হবে। নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

চা বাগানেও ছাড় দেবার কথা ঘোষণা করা হয়েছে। তবে সেক্ষেত্রে রোটেশন পদ্ধতিতে ২৫ শতাংশ কর্মী কাজ করবেন। আর চাষীদের ক্ষেত্রে তিনি বলেছেন, ধান কাটতে একসাথে ৫০ জন যাবার কোনো দরকার নেই, ধান কাটা নিয়ে কোনো সমঝোতা নয়”। এরসাথে কৃষকদের জন্য ‘অন্নদাত্রী’ নামক একটি App আর কয়েকদিনের মধ্যে তৈরী করা হবে বলে তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026