দিল্লী : লকডাউন চলাকালীন একদল অপ্রত্যাশিত অতিথিদের দেখা গেল নতুন দিল্লীতে মার্কিন দূতাবাসের সামনে। তবে তাদের উপস্থিতির প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ আই জাস্টার। তিনি একটি ট্যুইট করে বলেন, “লকডাউন চলা সত্ত্বেও দুজন অপ্রত্যাশিত অতিথিদের রুজভেল্ট হাউসের সামনে দেখা গেছে। দয়া করে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ভারত করোনার বিরুদ্ধে লড়ছে।”
ট্যুইটটিকে ২৫০ বারের বেশি রিট্যুইট এবং এটিতে প্রায় ২,৫০০ টি মন্তব্য করা হয়েছে। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “বাড়ির সামনে কিছু পাখির খাবার ও জল রাখুন, ওরা আসবে।” অন্য আরেকজন লিখেছেন, “ময়ূর ভারতের জাতীয় পাখি তাই তারা এই সঙ্কটের সময়ে দুই দেশের মধ্যে সংহতি প্রদর্শনের জন্য এসেছিল।”
রাষ্ট্রদূতের বাসভবন রুজভেল্ট হাউসের আশেপাশে দুটি ময়ূরের ঘোরাফেরা করার চারটি ছবি প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রাস্তাঘাট খালি থাকার কারণে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের ঘোরাঘুরি করার বিভিন্ন ছবি ও ভিডিওতে ইন্টারনেট ভরে উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…