বিনোদন

‘বং গাই’ কিরন দত্তের সমর্থনে সোশ্যাল ময়দানে নামলেন তার ভক্তরা

কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝেই সরগরম বাংলার সোশ্যাল মিডিয়া। জনপ্রিয় বাঙালি ইউটিউবার কিরন দত্তের বিরুদ্ধে পুলিশি এফআইআর দায়ের করেছেন একটি নিউজ পোর্টাল সংস্থা, সেই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। আসলে ব্যাপারখানা কী? একটু খোলসা করে জেনে নেওয়া যাক।

এই ঘটনার সঙ্গেই পরোক্ষভাবে জড়িয়ে আছেন আমাদের সকলের প্রিয় ভাইরাল সেনসেশন ‘চা কাকু’ ওরফে মৃদুল দেব। একটি নিউজ পোর্টাল সংস্থার দাবি তারা মৃদুল রায়ের স্টোরি সর্বপ্রথম কভার করেন এবং মৃদুলবাবুর ব্যক্তিগত সাক্ষাৎকার নেন। এই প্রতিবেদনেই বাংলার ইউটিউবার কিরন দত্ত অশ্লীল মন্তব্য করেন এমনটাই অভিযোগ করেছেন ওই সংস্থা।

পোর্টালের দাবি ওই প্রতিবেদনটি একটি পুরুষ সাংবাদিক তৈরি করলেও ভাষ্যে থাকা মহিলা রিপোর্টারকে অকারনে আচমকাই নাকি আক্রমন করেন কিরন। মহিলার সম্পর্কে বহু অশালীন মন্তব্য করেন ওই ইউটিউবার এ অভিযোগ বারবার উঠেছে এবং পরে ওই পোর্টালের কমেন্টবক্স থেকে নিজের মন্তব্যটি ডিলিট করেন কিরন।

এরপর ‘বং গাই’ নিজেই তার কমেন্টটির স্ক্রিনশট সহ সমস্ত ব্যাপারটি প্রকাশ্যে আনেন এবং পালটা অভিযোগ করেন ওই মহিলা সাংবাদিক এর আগে কিরনকে হেনস্তা করেছেন তার কুরুচিপূর্ন মন্তব্যের দ্বারা। এখানে কিরনের ভক্তরা তার সমর্থনে এসে জানান, নিউজ পোর্টালে এরকম কমেন্ট হাজারো আসে কিন্তু একজন পাবলিক ফিগার ইউটিউবারের প্রসঙ্গ টেনে তারা নাম করতে চাইছেন সোশ্যালের বাজারে, এমনটাই তাদের দাবি।

পরবর্তীতে একটি শো হাউস থেকে এই ইস্যুতে ভিডিও বানিয়ে কিরনের নামের পাশে ‘ক্ষমার অযোগ্য’ শব্দটির প্রযোগ করা হয় যা একেবারেই মেনে নিতে পারেননি বং গাই ভক্তরা। তাদের বক্তব্য অনুযায়ী, কিরন শুধু নিজের মতামত টুকু দিয়েছে এবং যদি কোনো কটু কথা তিনি বলেই থাকেন তাহলে সেই কমেন্টের স্ক্রিনশট তিনি কখনই পোস্ট হিসেবে দিতেন না।

যদিও মহিলা সাংবাদিকদের তরফে পুলিশি সাহায্যের আর্জি চাওয়া হয়েছে কিরনের বিরুদ্ধে। ‘বং গাই’ এর দোষ কতখানি, তা যাচাই করার আবেদন রেখেছেন ভক্তরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026