নিউজ

শুধু কি রাজনৈতিক বিরোধিতা, নাকি কোর্টেও যাবে রাজ্য! CAB নিয়ে স্পষ্ট নয় অবস্থান

নিজেদের রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগে বাধা দেবে সরকার, এমনই জানিয়েছেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিপিআইএম-এর পক্ষ থেকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কংগ্রেসের পক্ষ থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ও তৃণমূলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন।

তাঁরা প্রত্যেকেই ঘোষণা করেছেন তাদের রাজ্য সরকার মান্যতা দেবে না এই বিলকে। কিন্তু রাজ্য চাইলেই কি আর এভাবে কোন বিলকে আটকে দিতে পারে?

যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তেমনটা সম্ভব নয় বলেই জানাচ্ছেন সংবিধান বিষয়ক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দেশের জন্য আইন তৈরী ও সংশোধনের ভার কেন্দ্রের উপর ন্যস্ত। কেন্দ্রের তৈরী কোন আইন রাজ্য সরকার আটকে দিতে পারে না। তবে সুপ্রিমকোর্টে মামলা করে আটকানো যেতে পারে এই আইন।

ফলে, রাজনৈতিক বিরোধিতা ছেড়ে এই মুখ্যমন্ত্রীরা রাজ্যের তরফে আইনের দ্বারস্থ হবেন কি না সেই ওঠে। যদিও এখনও পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীই কেন্দ্রের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন না বলে জানা গেছে। ব্যক্তিগত ভাবে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেও রাজ্যের তরফে তেমন কোনো উদ্যোগ এখনও চোখে পড়েনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026