নিউজ

প্রকৃতির খামখেয়ালিপনা, রাজস্থানে দেখা যাচ্ছে তুষারপাত

রাজস্থানের মরুভূমি ধুধু করছে বালিয়াড়িতে। যেদিকেই চোখ যায় চারিদিকে শুধু বালি আর বালি। কোথাও কোন জল নেই, চারিদিকে রুক্ষ-শুষ্ক ভূমি কিন্তু মরুপ্রান্তরে দেখা যাচ্ছে পুরু বরফ। মাঝেমাঝে বরফের ফাঁক দিয়ে মাথাচাড়া দিচ্ছে পাতা ঝরে যাওয়া কিছু ন্যাড়া গাছ।

বালির বদলে শুধুই বরফ আপনি হয়তো ভাবছেন, এটা হিমাচল প্রদেশের মানালি কিংবা কাশ্মীরের গুলমার্গ কিন্তু সেটা নয় এটি রাজস্থানের মরু রাজ্য।

এই অঞ্চল ঢেকে গেছে পুরু বরফের চাদরে। প্রকৃতির খামখেয়ালিপনা কে আমাদের স্যালুট জানাতে হয়, তার কাছে আমরা প্রত্যেকেই নগণ্য। তার যখন যা ইচ্ছা সে তাই করে।

বৃহস্পতিবার সকালের নাগৌর রাজস্থানের মরু রাজ্যে দেখা যায় এমনই এক অদ্ভুত কান্ড। হঠাৎ করে কুড়ি মিনিটের শিলাবৃষ্টি হয়, আর তার ফলেই ঢেকে গেছে গোটা এই অঞ্চল।

তবে হঠাৎ করে কেন প্রকৃতির এমন খামখেয়ালিপনা? আবহাওয়া দপ্তরের খবর থেকে জানা যায় গঙ্গানগর এবারের রেকর্ড বৃষ্টি হয়েছে। প্রায় ১৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং শুক্রবার চলতে থাকে বৃষ্টি, জয়পুরেও বৃষ্টি হয়।

চারিদিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা হলেও নেমেছে, প্রায় ৮ ডিগ্রীতে নেমে যায়। যার ফলে এই অঞ্চল সংলগ্ন অঞ্চলে অঞ্চলে শিলা বৃষ্টি হয় আর তার পরেই বরফে ঢেকে যায় বিস্তীর্ণ জায়গা।

ভিডিওটি নেটদুনিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। তবে এটি হয়তো আপাতদৃষ্টিতে দেখতে ভালো লাগছে, কিন্তু এর ফলে চাষাবাদে প্রচুর শস্য নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026