আজকেই স্ত্রীর নামে খুলুন এই বিশেষ অ্যাকাউন্ট, প্রতিমাসে পাওয়া যাবে ৪৫ হাজার টাকা

আপনি যদি চান যে আপনার স্ত্রী স্বাবলম্বী হয়ে উঠুক এবং আপনার অনুপস্থিতিতে ঘরে নিয়মিত আয় আসে এবং ভবিষ্যতে আপনার স্ত্রী টাকার জন্য কারোর উপর নির্ভর না করে তাহলে আপনি আজকেই তার জন্য নিয়মিত আয়ের একটা ব্যবস্থা করে দিতে পারেন। এর জন্য আপনাকে জাতীয় পেনশন যোজনায় একটি বিনিয়োগ করতে হবে এবং আপনার স্ত্রীর নামে একটি নতুন ন্যাশনাল পেনশন স্কিম একাউন্ট খুলতে হবে। ৬০ বছর বয়স পূর্ণ হলে এন পি এস অ্যাকাউন্ট আপনার স্ত্রীকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। এর পাশাপাশি প্রতি মাসে পেনশন আকারে নিয়মিত আয় করতে থাকবেন আপনার স্ত্রী। শুধু তাই নয় এনপিএস একাউন্ট দিয়ে আপনি আপনার স্ত্রী প্রতিমাসে কত টাকা পেনশন পাবেন সেটাও নির্ধারণ করতে পারেন। ফলে আপনার স্ত্রী ৬০ বছর বয়সের পর অর্থের জন্য কারোর উপর নির্ভর করবেন না। তাহলে চলুন ভারত সরকারের এই স্কিম এর ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনি নতুন ন্যাশনাল পেনশন স্কিম একাউন্টে আপনার সুবিধা অনুযায়ী প্রতি মাসে বা বছরে টাকা জমা করতে পারেন। আপনি মাত্র ১ হাজার টাকা দিয়ে আপনার স্ত্রীর নামে একটি এনপিএস একাউন্ট খুলতে পারেন। এনপিএস অ্যাকাউন্ট ৬০ বছর বয়সে পরিপক্ক হয়। নতুন নিয়ম অনুযায়ী আপনি চাইলে কিন্তু স্ত্রীর বছর ৬৫ বছর না হওয়া পর্যন্ত এনপিএস অ্যাকাউন্ট চালাতে পারেন।

এই অ্যাকাউন্ট যদি আপনি চালান তাহলে আপনার স্ত্রীর মাসিক আয় ৪৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে তার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। উদাহরণ হিসেবে, যদি বর্তমানে আপনার স্ত্রীর বয়স ৩০ বছর হয় এবং আপনি তার এনপিএস একাউন্টে প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করেন, এবং যদি আপনি বার্ষিক ১০ শতাংশ করে বিনিয়োগের উপর রিটার্ন পান, তাহলে ৬০ বছর বয়সে আপনার স্ত্রীর একাউন্টে মোট ১.১২ কোটি টাকা থাকবে। এরমধ্যে তিনি প্রায় ৪৫ লক্ষ টাকা একসাথে পেয়ে যাবেন এবং প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে পেনশন পাবেন। তবে এই প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আজীবন এই পেনশন পেতে পারবেন।

এনপিএস হলো কেন্দ্রীয় সরকারের একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প যেখানে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন তা পেশাদার তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় সরকার এই পেশাদার ফান্ড ম্যানেজারদের এই দায়িত্ব দিয়ে থাকে। অর্থাৎ এনপিএস প্রকল্পে আপনার বিনিয়োগ কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকবে। অর্থাৎ এই স্কিমের অধীনে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন তা রিটার্নের নিশ্চয়তা দেবে। আর্থিক পরিকল্পনাবিদদের মতে এনপিএস প্রকল্পটি শুরু থেকেই ১০ থেকে ১১ শতাংশ গড় বার্ষিক রিটার্ন দিয়ে থাকে।

BharatBarta Desk

Recent Posts

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026