ভাইরাল & ভিডিও

Viral Video: সিংহী নিয়েই রাস্তায় টহল এই মহিলার, দেখেই শিউরে উঠেছে নেটমহলের একাংশ

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিত্যদিন একাধিক ভিডিও কিংবা ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় এই সোশ্যাল মিডিয়াতে। সাধারণ নেটজনতা নিজেদের অবসরে বিনোদনের খাতিরে দেখে থাকেন সেইসমস্ত ভিডিও কিংবা ছবি। তবে সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওর মাঝে এমন অনেক দৃশ্যই আমাদের চোখে পড়ে যা খুব স্বাভাবিকভাবেই নজর কাড়ে সকল নেটজনতার। বলাই বাহুল্য, গা শিউরে ওঠার মতোও কিছু ঝলক ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনি একটি ভিডিওর দেখা মিলেছে নেটদুনিয়ায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের ‘খালিল আহমেদ’ নামের একটি অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে এক মহিলাকে সিংহীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। হলুদ সালোয়ার পরা ঐ মহিলা যে আদর করেই সামলাচ্ছিলেন তাকে, তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে এবং ঐ মহিলার সাহস দেখে শিউরে উঠেছেন একাংশ।

বর্তমান যুগে দাড়িয়ে অনেকেই নিজেদের অবসর সময় কাটান নিজেদের একান্ত আপন পোষ্যদের সাথে। তবে বাঘ-সিংহ যে কারোর পোষ্য হতে পারে, তা আজও ধারণার বাইরে অনেকের। একই বাড়িতে মানুষ আর অমন বন্য হিংস্র প্রাণী একসাথে থাকতে পারে, তা ভেবেই গা শিউরে ওঠে অনেকের। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনি একটি দৃশ্যের দেখা মিলেছে। ভিডিওতে যে মহিলাকে দেখা গিয়েছে তিনি যে কোনভাবেই ভয় পাচ্ছিলেন না নিজের পোষ্য অর্থাৎ ঐ সিংহীকে দেখে, তা বোঝাই গিয়েছে। তাকে নিয়ে রীতিমতো টহল দিতে বেরিয়েছিলেন তিনি। তবে বিদেশে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। বিদেশে অনেকেই পোশ্য হিসাবে বাঘ বা সিংহ রেখে থাকেন বাড়িতে। অন্যথায় অনেককে দেখা যায় তাদের দত্তক নিতে। তবে বর্তমানে এমন ঘটনা আমাদের দেশেও ঘটতে দেখা যায়। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি কোন দেশের! তা অবশ্য জানা যায়নি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026