উত্তরপ্রদেশ : উন্নাও কাণ্ডে আজ সকালে নির্যাতিতার মৃত্যুর পর উত্তরপ্রদেশের বিধানসভার বাইরে ধর্ণায় বসেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এই গণধর্ষণ কাণ্ডে তিনি নিশানা করেছেন যোগী সরকারকে। যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে সমাজবাদী পার্টির প্রধান বলেন, যোগী সরকারের আমলে এরকম ঘটনা অনেকবার ঘটেছে।
যোগী আদিত্যনাথ যতদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এমন ঘটনা আরও ঘটবে বলে মন্তব্য করেন অখিলেশ। এরপরই তিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপুলিশের ডিজিপির পদত্যাগের দাবি করেন। সাংবাদিকদের সামনে অখিলেশ যাদব বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এটি গণতন্ত্রের একটি কালো দিন। উত্তরপ্রদেশের মেয়েকে বাঁচাতে অসমর্থ এই সরকার।’
এদিন উন্নাও কান্ড নিয়ে সংসদেও তুমুল হই হট্টগোল হয়। কংগ্রেস দলনেতা অধির চৌধুরী সরকারকে তীব্র সমালোচনা করেন। অধিরবাবু এদিন সংসদে বলেন, ‘এদিকে সরকার রাম মন্দির তৈরি করা নিয়ে ব্যস্ত, ওদিকে সীতা মা কে পুড়িয়ে মারা হচ্ছে।’
গত বৃহস্পতিবার উন্নাও গণধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের পথে যাচ্ছিলেন ধর্ষিতা তরুণী। তখনই তার উপর হামলা করে অভিযুক্তরা, আদালতে যাওয়ার পথে ওই নির্যাতিতার হামলা চালায় তারা। তাকে মারধর করে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা। দিল্লির সফদরজং হাসপাতালে আজ সকালেই মারা যান ওই নির্যাতিতা।
A tense moment at the 2026 Academy Awards has drawn widespread attention after Teyana Taylor…
Chelsea Handler is opening up about her disastrous experience after buying Robert F. Kennedy Jr.…
Cher turned heads at her son Chaz Bono’s wedding to Shara Blue Mathes on March…
A tense moment at the 2026 Academy Awards has prompted both the Academy and its…
Anne Hathaway gave fans a peek into her Oscars prep this year, sharing a surprising…
Gwen Stefani has revealed that her youngest son, Apollo, was born after what she describes…