আগামী ১৬ই ডিসেম্বর থেকে National Electronic Funds Transfer (NEFT) এ সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টা ধরেই ট্রান্সফার করা যাবে। শুক্রবার একথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে সারা বছর দিনে ২৪ ঘন্টা ধরেই মিলবে এই সুবিধা। এমনকি প্রতিটি ছুটির দিনেও পাওয়া যাবে এই সুবিধা।
এতদিন প্রতিদিন সকাল ৮’টা থেকে সন্ধ্যে ৭’টা পর্যন্ত এবং মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকাল ৮’টা থেকে দুপুর ১’টা পর্যন্ত করা যেত এই লেনদেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ১৬ ডিসেম্বর থেকে প্রতিদিন, দিনে ২৪ ঘন্টা করা যাবে NEFT লেনদেন।
চলতি বছরের ১ জুলাই থেকে রিজার্ভ ব্যাঙ্ক দেশে ডিজিটাল লেনদেনের প্রচারের জন্য NEFT এবং Real Time Gross Settlement (RTGS) সিস্টেমের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে চার্জ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সমস্ত ব্যাঙ্ক গুলিকে নির্দেশ দিয়েছিল যাতে তারা গ্রাহকদের এই সুবিধাগুলি প্রদান করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…