গত বৃহস্পতিবার ভোরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় উন্নাও কান্ডের নির্যাতিতাকে। প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়া নির্যাতিতা তরুণীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিটে লড়াই ছেড়ে ইহলোক ত্যাগ করেন নির্যাতিতা তরুণী। তার উপর হওয়া গণধর্ষণের ঘটনায় যুক্ত জামিনে ছাড়া পাওয়া দুই ব্যক্তি সহ ৫ জন তার উপর হামলা চালায় বলে মৃত্যুকালীন জবানবন্দিতে জানায় সেই তরুণী।
উন্নাও কান্ডে নির্যাতিতার বাবা আজ সংবাদমাধ্যমের কাছে জানান, হায়দ্রাবাদের মতোই এনকাউন্টার করে মারা হোক অপরাধীদের। প্রসঙ্গত, আজ সকাল ১০ টায় সফদরজং হাসপাতালের তিন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত হওয়ার কথা তরুণীর। সেই সময় তদন্তকারী পুলিশ অফিসারদেরও সেখানে উপস্থিত হওয়ার কথা। তদন্তের স্বার্থে তরুণীর দেহাংশ সংগ্রহ করতে পারে পুলিশ, সূত্র মারফত এমনটাই জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…