মলয় দে, নদীয়া : আজ সকালবেলা নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণি হালদারপাড়া মোড়ে লরির ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের মৃতের নাম বলাই মুখার্জি, বয়স ৬৫ বছর। সকালবেলা বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন, বিগত বেশ কয়েক বছর ধরে নিয়মিত এই দোকানেই চা খেতে আসেন তিনি। তখনই এই দুর্ঘটনার ঘটে. এর জেরে ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা কৃষ্ণনগর থেকে করিমপুর যাওয়ার রোড অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা অনুযায়ী, বেশিরভাগ লরি চালকরা সারারাত গাড়ি চালায় একনাগাড়ে, ভোর বা সকালের দিকে রৌদ্র ওঠার সাথে সাথে চোখে জ্বালা অনুভূত হয়। শুধু তাই নয়, রাতে ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর, রেশ রয়ে যায় খানিকটা। তাই অল্প গতি থাকা সত্বেও, এ ধরনের দুর্ঘটনা থেকে, রক্ষা করতে পারেন না।
লরিটি এবং চালককে আটক করে স্থানীয় থানার পুলিশ। এক ঘন্টা পথ অবরোধের পর, উত্তেজিত জনতাকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে অবরোধ উঠিয়ে স্বাভাবিক যানবাহন চলাচলে সক্ষম হয় প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…