নিউজ

কেন্দ্রীয় সরকারের বড় পদক্ষেপ, মহিলাদের সুরক্ষায় দেশের প্রতিটি থানায় হেল্প ডেস্ক খোলার নির্দেশ

দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে সরকার। আর ঠিক এই পরিস্থিতিতেই দেশের প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক খোলার বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

সরকারের এক সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত দেশের অনেক গুলি থানাতেই আছে মহিলাদের জন্য হেল্প ডেস্ক। কিন্তু এবার সরকার চাইছে সেটা সারা দেশের সব থানায় হোক। দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সব থানাতেই এই পরিষেবা দিতে চায় সরকার। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। এর জন্যে বরাদ্দ ১০০ কোটি টাকা দেওয়া হবে নির্ভয়া তহবিল থেকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই বিষয়ে কোনো অভিযোগ নিয়ে কোনো মহিলা থানায় এলে তার সাথে প্রায়শই খারাপ আচরণ করার অভিযোগ ওঠে। তাঁর সাথে সংবেদনশীল ভাবে ব্যবহার করতে হবে, তার সমস্যা শুনে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। তাই এই মহিলা হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র।

মহিলারা এই ধরণের অভিযোগ নিয়ে এই হেল্প ডেস্কে এলে তাদের পূর্ণ সহযোগিতা করাই হবে এই হেল্প ডেস্কের প্রধান কাজ। এই হেল্প ডেস্কে মহিলাদের সাহায্য করার জন্য থাকবেন আইনজীবী, মনোবিদ, এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা। তারাই তাকে সঠিক পথ বলে দেবেন। দেশে ক্রমশ বাড়তে থাকা মহিলাদের উপর অত্যাচারের জন্য এটি কতটা উপযোগী হয় এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026