নিউজ

মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের, এনকাউন্টারে মৃত অভিযুক্তদের সৎকার করবে পুলিশই

অরূপ মাহাত: শুক্রবার ভোর সাড়ে ৩ টা নাগাদ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন হায়দ্রাবাদ পুলিশের প্রধান ভিসি সজ্জনার।

৪ অভিযুক্তের মৃত্যুর খবরে খুশির হাওয়া সারাদেশে। তবে তাদের মৃতদেহ নিতে অস্বীকার করলো পরিবার। সূত্রের খবর, মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করবে পুলিশই। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি সরিয়ে এনে খবর দেওয়া হয়েছিল প্রত্যেকের বাড়িতে। কিন্তু পরিবারের সদস্যরা দেহগুলি নিতে অস্বীকার করেন। শুধু তাই নয়, অভিযুক্তদের জন্য কোনরূপ আগ্রহই দেখায়নি পরিবারের সদস্যরা। ফলে পুলিশের তত্ত্বাবধানেই সৎকার করা হবে অভিযুক্তদের মৃতদেহ।

প্রসঙ্গত, এনকাউন্টারের খবরে খুশি নির্যাতিতার পরিবার। তার বাবা বলেন, ‘১০ দিন পর মেয়েটা শান্তি পেল।’ অন্যদিকে এক অভিযুক্ত চেন্নাকাভেসুলুর সন্তান সম্ভবা স্ত্রী রেনুকা গোটা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলেন। আরেক অভিযুক্ত জল্লু শিবের বাবা সারাদেশের ধর্ষকদের একই রকমভাবে এনকাউন্টারে হত্যা করার দাবি জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026