ইতি ঘটলো লড়াইয়ে। মৃত্যুর কোলে ঢলে উন্নাওয়ে গণধর্ষণের শিকার হওয়া তরুণী। ২০১৮ সালের ডিসেম্বরে গণধর্ষণের শিকার হওয়ার পর পাশে পায়নি কাউকেই। না প্রশাসন, না নাগরিক সমাজ কেউ সেভাবে এগিয়ে আসেনি সাহায্য করতে। কিছুটা নিজের সাহস আর অদম্য লড়াকু মানসিকতার উপর ভর করেই লড়ে চলেছিলেন তিনি।
বারবার প্রাণনাশের চেষ্টা হয়েছে তার। প্রভাবশালী অভিযুক্তরা প্রভাব খাটিয়ে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাটের আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবু পিছু হটেনি সে। আদালতের উপর ভরসা রেখে অসম লড়াইয়ে জয়ের স্বপ্ন চোখে নিয়ে টক্কর দিয়েছে ক্ষমতার বিরুদ্ধে। কিন্তু শেষরক্ষা হলো না।
দিল্লির সফদরজং হাসপাতালে গত শুক্রবার রাত ১১.৪০ মিনিটে শেষ হয়ে গেল সমস্ত লড়াই। পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিলেন উন্নাওয়ের নির্যাতিতা। মৃত্যুকালীন জবানবন্দিতে সে জানায়, ‘বৃহস্পতিবার ভোরে রেলস্টেশনে আমার উপর হামলা করে। অভিযোগকারীরা ছুরি, লাঠি দিয়ে আঘাত করার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে।’
আদালতে বিচার চলাকালীন জামিনে মুক্ত অভিযুক্তরা আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে নির্যাতিতাকে। অগ্নিদগ্ধ নির্যাতিতা নিজেই অন্য একজনের ফোন থেকে পুলিশকে সমস্ত কিছু জানায় সে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…