শুক্রবার ভোররাতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের। হায়দ্রাবাদ পুলিশের প্রধান ভিসি সজ্জনার জানিয়েছেন, ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর সময় এনকাউন্টারে মৃত্যু হয় ৪ অভিযুক্তের। এই খবর পেয়ে স্বভাবতই খুশি নির্যাতিতার পরিবার।
তবে চোখের জল থামছে না অভিযুক্ত চেন্নাকাভেসুলুর ১৭ বছর বয়সী স্ত্রী রেনুকা। অন্তসত্ত্বা রেনুকা দাবি করেন, ‘আমাকেও ওখানে নিয়ে গিয়ে মেরে ফেলুক পুলিশ। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না।’ একই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, বলেন ‘আমার স্বামী দোষী হলে আদালতে তার শাস্তি হতো। পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করল কেন?’
অপর এক অভিযুক্ত জল্লু শিবার বাবা দেশের সমস্ত ধর্ষকদের একই শাস্তি দেওয়ার দাবি তুললেন। তিনি বলেন, ‘পুলিশের ভূমিকা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমার ছেলে দোষ করে থাকলে তার শাস্তি হতোই। তবে দেশের অন্যান্য ধর্ষকদেরও একই শাস্তি দেওয়া হোক। এনকাউন্টার করা হোক ওদেরও।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…