থেমে গেলো উন্নাও এর নির্যাতিতার লড়াই। শুক্রবার রাতে দিল্লির হাসপাতালে মৃত্যু হলো উন্নাও এর নির্যাতিতার। গত বৃহস্পতিবার উন্নাও গণধর্ষণ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালতের পথে যাচ্ছিলেন ওই তরুণী। তখনই তার উপর হামলা করে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা। অভিযোগ জামিনে ছাড়া পেয়েছিলেন অভিযুক্তরা, তারাই আদালতে যাওয়ার পথে ওই নির্যাতিতার হামলা চালায়। তাকে মারধর করে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় ঘটনায়।
সেই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গতকাল রাত ১১.৪০ মিনিট নাগাদ মৃত্যু জয় ওই নির্যাতিতার। মৃত্যুকালীন জবানবন্দিতে বছর ২৩ এর ওই তরুণী জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৪ টের সময় স্টেশনে তার উপর হামলা হয়, তাকে ছুরি দিয়ে কোপানো হয় এবং তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হাসপাতালে শয্যায় শুয়ে নির্যাতিতার পুলিশের কাছে একটাই দাবি, ‘তাঁর দোষীরা যেন শাস্তি পায়।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…