মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের একাধিক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুধু ভারী বৃষ্টি নয়, এর সাথে বইতে পারে প্রবল হাওয়া। প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মৌসম ভবনের পক্ষ থেকে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে। মূলত পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবার প্রবল সম্ভাবনা আছে।
খুব শীঘ্রই উত্তরপ্রদেশে বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছে। আগামী ২০ জুন থেকে উত্তরপ্রদেশে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা আছে। আগামীকাল এই ঝড়-বৃষ্টির কারণ হিসাবে জানা গেছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এর জন্যই বৃষ্টি হতে পারে। এই ঝড় বৃষ্টির সময় বাড়ি থেকে বেরোতে ও নিষেধ করা হয়েছে।
শুধুমাত্র পূর্ব বা পশ্চিম উত্তরপ্রদেশ নয়, মধ্য উত্তরপ্রদেশেও ঝড়-বৃষ্টি হতে পারে। তবে প্রবল বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের এলাকাগুলিতে। এই এলাকায় বিশেষ সতর্কতা জারি রয়েছে। এমনকি জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…