নিসর্গের পর কোন ঘূর্ণিঝড় আসবে? কোন দেশ নাম দিয়েছে? দেখে নিন তালিকা
২০ মে আমফানের পর ৩ রা জুন নিসর্গ। একের পর এক ঘূর্ণিঝড়। ২০২০ সালে এই ৬ মাসের মধ্যে ২ টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাক্ষী থাকল দেশবাসী। একটা ঘূর্ণিঝড় প্রায় ২৫০ বছর পর কলকাতাকে ধ্বংস করে দিয়ে গেল। আর নিসর্গের তান্ডব চাক্ষুস করল মহারাষ্ট্রবাসী ১৩৮ বছর পর। দুটি ঝড় কিন্তু কাকতালীয়ভাবে বুধবার হয়েছে। এই ঝড়গুলির তান্ডবলীলা দেখার পর মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকালের ঘূর্ণিঝড়ের তান্ডবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাতে ঘূর্ণিঝড় প্রায় দেখা যায়। কখনও তা বিরাট আকার নেয়, প্রবল ক্ষয়ক্ষতি হয়। কখনো আবার অল্পের মধ্যে দিয়ে যায়। এবারের ঘূর্ণিঝড়ে কলকাতার অবস্থা খুব খারাপ হয়েছিল। তবে মহারাষ্ট্রের ঘূর্ণিঝড় বিরল ঘটনা। ১৮৮২ সালের পর এই আবার ঘূর্ণিঝড় হল। পূর্ব উপকূলে প্রায় ঘূর্ণিঝড়ের আগমন ঘটে। কিন্তু এবার তা তান্ডব দেখালো পশ্চিম উপকূলে।
প্রকৃতির রোষে ঝড় কখন আসবে তা কিন্তু জানা থাকে না। তবে ঝড়ের নাম ঠিক করে রাখা হয় অনেক আগে থেকেই। অনেক পরিক্ষা নিরীক্ষার পর নাম তৈরী হয়। বিভিন্ন দেশের থেকে নাম ঠিক করা হয়। এবারের ঘূর্ণিঝড় নিসর্গের নাম রেখেছিল বাংলাদেশ। আর আমফানের নাম রেখেছিল থাইল্যান্ড। এর পরের ঝড়ের নাম কি?২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ঝড়ের নাম ঠিক করে রাখা হয়েছিল। এর পরের ঘূর্ণিঝড়ের নাম ‘গতি’, এই নাম রেখেছে ভারত। তারপরে পর্যায়ক্রমে রয়েছে- ‘নিভার’ ইরানের দেওয়া নাম, ‘বুরেভি’ মলদ্বীপের দেওয়া নাম, ‘তৌকতাই’ মায়ানমার নাম দিয়েছে এবং ‘ইয়াস’ ওমান নাম রেখেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…