নিউজ

রাজধানীতে বিশাল ভূমিকম্পের আশঙ্কা, সাবধান করলেন ভূ-বিজ্ঞানীরা

নিয়মিত হালকা ভূ-কম্পনের ঘটনা ঘটে চলেছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। তবে এবার আর মৃদু কম্পন নয়, বিশালাকার ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন ভূ-বিজ্ঞানীরা। ভূ-বিজ্ঞানীদের ধারণা, এই যে বারেবারে কেঁপে উঠছে দিল্লি, হতে তা কোন বড় ধাক্কার ঈঙ্গিত। গত ১২ ই এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত দিল্লি এলাকায় মোট ১০ বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তার থেকেই এমন অনুমান করছেন ভূ-বিজ্ঞানীরা। কারণ হিসেবে তারা জানিয়েছেন, ছোট ছোট এই কাঁপুনি বড় কোন দুর্ঘটনার ঈঙ্গিত বহন করছে।

ওয়াডিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলোজির প্রধান ডঃ কালাচাঁদ সেইন এ বিষয়ে জানান, কোথায়, কখন এই ধরনের বড় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে তা আগাম অনুমান করা না গেলেও, এই ধরনের দুর্ঘটনা বড় কোন ধ্বংসের ঈঙ্গিত বহন করে আনে। দিল্লি ও নয়ডা এলাকায় নিয়মিত যে ভূ-কম্পনের ঘটনা ঘটে চলেছে তা থেকে যে কোন মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি।

ফল্ট ফোর এলাকায় অবস্থিত দিল্লির ভূমিভাগের নীচে নিয়মিত কম্পনের ঘটনা ঘটে চলেছে। এর থেকে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। মানুষের অসতর্কতার কারণে যে কোন সময় ভেঙে পড়তে পারে দিল্লির পরিকাঠামো। আইআইটি-র গবেষক চন্দন ঘোষ এ বিষয়ে জানান, সিসমিক জোন ৪-এ অবস্থিত হওয়া সত্ত্বেও দিল্লিতে নির্মীয়মান সংস্থাগুলো ভূমিকম্প প্রতিরোধক নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না। যা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইন্ডিয়ান মেটেরোলোজি ডিপার্টমেন্টের প্রাক্তন কর্তা ড. এ কে শুক্লা জানিয়েছেন, যে কোন মুহূর্তে দিল্লিতে রিখটার স্কেলে ৬ থেকে ৬.৫ মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026