নিউজ

কলকাতার প্রসিদ্ধ কালী মন্দির কালীঘাট, জেনে নিন এই মন্দিরের ইতিহাস

শ্রেয়া চ্যাটার্জি – কলকাতায় অবস্থিত প্রসিদ্ধ কালী মন্দির গুলির মধ্যে একটি হল কালীঘাট মন্দির। শুধু তাই নয়, ৫১ সতী পীঠের মধ্যে এই ক্ষেত্রটি অন্যতম। এখানে দেবীর ডান পায়ের চারটি আঙ্গুল মতান্তরে একটি পতিত হয়েছিল।

দক্ষ প্রজাপতি নিজের গৃহে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু সেই যজ্ঞে দেবতা, মুনি,ঋষি সবাইকে আমন্ত্রণ জানালেও, কন্যা সতী এবং জামাতা শিবকে নিমন্ত্রণ করেননি। বিনা নিমন্ত্রণে সতী সেখানে উপস্থিত হন। আর তার সামনেই শিবের নিন্দা করা হয়। স্বামীর নিন্দা সতী সহ্য করতে পারেননি। তাই যজ্ঞকুণ্ড এই নিজেকে আত্ম বিসর্জন দিতে চান তিনি। শিব প্রচণ্ড রেগে গিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সতীর দেহকে কাঁধে করে নিয়ে ঘুরতে থাকেন গোটা বিশ্ব। শিবকে থামাতে বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খন্ড-বিখন্ড করে দেয়। সতীর দেহের বিভিন্ন অংশ যেখানে পতিত হয় সেখানেই গড়ে উঠেছে ৫১ সতীপীঠ।

জনশ্রুতি থেকে জানা যায়, ব্রম্ভানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে দুই সন্ন্যাসী কষ্টিপাথরের উপরে একটি শিলাখণ্ডের দেবীর রূপদান করেছিলেন। বরিশাল এর সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী ও তার রামলাল এবং ভাতুষ্পুত্র লক্ষীকান্তর উদ্যোগে, আদি গঙ্গার তীরে ১৮০৯ খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি হয়। বর্তমানে মন্দিরটির ৯০ ফুট উঁচু। এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় আট বছর। খরচ পড়েছিল ৩০ হাজার টাকা। জমির পরিমাণ ১বিঘা ১১ কাঠা ৩ ছটাক। মন্দিরের স্থাপত্যশৈলী আটচালা। মূল মন্দিরটি ছাড়াও অনেক ছোট ছোট মন্দির রয়েছে সেখানে রাধাকৃষ্ণ শিব পূজিত হন। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যাম রায় এর মন্দির। এই মন্দিরের কাছে রয়েছেন পীঠ রক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। নীল ষষ্ঠী, শিবরাত্রির অনুষ্ঠান এই মন্দিরে প্রচুর জন সমাগম হয়। কালীঘাট কালী মন্দিরের মূর্তি কষ্টিপাথরের অভিনব পদ্ধতিতে বানানো। মূর্তিটির জিভ, দাঁত, মুখ সোনার। হাত ও মুণ্ডমালা টিও সোনার। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপূজা, দীপান্বিতা কালীপূজায় এখানে ভক্তদের প্রচন্ড ভিড় হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026