কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, মালদায় বজ্রপাতে মৃত ৩
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে আজ বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে হাওড়া, কলকাতা, বীরভূম ও হুগলীতে। শুধু তাই নয় সাথে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। বীরভূম, বর্ধমানের মতো জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে মালদায় বজ্রপাতে মারা গেছেন ৩ জন। আজ সকাল থেকেই ক্রমাগত তাপমাত্রা বেড়েছে দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। সাথে অতিরিক্ত আর্দ্রতার কারণে দুপুরের দিকে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এরপরই অতিরিক্ত আর্দ্রতায় জমাট বাঁধে মেঘ। সেখান থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেড়ে হয় ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা মোটামুটি স্বাভাবিক। যেহেতু সামনেই বর্ষার মরশুম তাই বৃষ্টি না হলেও আর্দ্রতার ফলে অস্বস্তির সৃষ্টি হয়। তবে আজকের ঝড়বৃষ্টি যে ভোগাবে, সেই সম্পর্কে আগেই সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…