টেক বার্তা

বাজারে আসছে সবচেয়ে হালকা ইলেকট্রিক বাইক, ঘন্টা গতিবেগ ১২০ কিমি

জার্মানির একটি স্টার্ট আপ কোম্পানি Novus খুব শীঘ্রই একটি অত্যন্ত কম ওজনের ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। এর আগে কোম্পানিটি ২০১৯ সালে লাস ভেগাসের CES অনুষ্ঠানে প্রথম বাইকটির প্রোটোটাইপ প্রকাশ করেছিল। এই বাইকটি আপনি এখন অর্ডার করলে পাবেন ২০২২ সালে। বাইকের দাম প্রায় ৫০০০০ ইউরো যা একটি টেসলা মডেল ৩ গাড়ির দামের সমান। ইলেকট্রিক বাইকটির দাম একটি Tesla model 3 এর সমান হওয়ার আদেও কতটা যৌক্তিকতা আছে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Novus কোম্পানির ইলেকট্রিক বাইকটির বিশেষত্ব হল এর কম ওজন। এই বাইকের পুরো বডি ফ্রেম ও সমস্ত যন্ত্রপাতি যেমন চাকার রিম, ফর্ক সমস্ত কার্বন ফাইবারের তৈরি। এর জন্য বাইকটির ওজন মাত্র ৭ কিলোগ্রাম। ব্যাটারি সহ বাইকটির ওজন ৭৫ কিলোগ্রাম। বাইকটি তৈরিতে দামি কার্বন ফাইবার এর ব্যবহারের ফলে বাইকটির এত কম ওজন করা সম্ভব হয়েছে। কম ওজন হওয়া সত্ত্বেও ইলেকট্রিক বাইকটি প্রায় ১২৫ কেজি ওজন নিতে পারবে।

এরপর আসা যাক, Novus কোম্পানির ইলেকট্রিক বাইকটির স্পেসিফিকেশন সম্বন্ধে। এই সিঙ্গেল সিটার বাইকে ১৮ কিলোওয়াট এর একটি মোটর আছে যা ২৪ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। এই বাইকটির সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘন্টা এবং ০-৫০km/h যেতে সময় নেয় মাত্র ৩ সেকেন্ড। একবার পুরো ব্যাটারি চার্জ হলে, ১০০ কিমি অব্দি যাওয়া যেতে পারে। এই বাইকে অত্যাধুনিক কি লেস প্রযুক্তি আছে অর্থাৎ আপনার স্মার্টফোনের এনএফএসসি দ্বারা বাইক আনলক করতে পারবেন। এছাড়াও মাত্র ১ ঘণ্টাই বাইকের ৮০ শতাংশ ব্যাটারি চার্জ করা যেতে পারে।

ইলেকট্রিক বাইকটির স্পেসিফিকেশন ও ডিজাইন গ্রাহকদের আকর্ষণ করলেও প্রধান সমস্যা বাইকটির দাম। বাইকের দাম টাক্স ছাড়াই ৩৯৯০০ ইউরো। এরপর অন রোড বাইকটির দাম প্রায় ৫০০০০ ইউরো হয়ে যাবে যা একটি Tesla model 3 এর দামের সমান। এছাড়াও, আপনি এখন বাইকটি বুক করলে আপনাকে এখন দিতে হবে ১০০০ ইউরো। এই বাইক আপনি এখন অর্ডার করলে পাবেন ২০২২ সালে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026