এক টক শোয়ে হাজির হয়েছিলেন বলিউডের কুমার দম্পতি। সেখানেই অক্ষয়ের গোপন কথা ফাঁস করে দেন টুইঙ্কেল খান্না।
২০০১ এ বিয়ে করেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় আর টুইঙ্কেল। দীর্ঘদিন অভিনয়ের ময়দান ছেড়ে দিয়েছেন টুইঙ্কল, বর্তমানে তিনি লেখালেখিতে মনিনিবেশ করেছেন। তাঁর প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ পাঠক মহলে দারুণ সাড়া ফেলেছিল।
এক সাক্ষাৎকারে, অক্ষয় জানান যে টুইঙ্কেল কোন রান্না করতেই পারেন না, শুধু ডিমের অমলেট ছাড়া। তাই মাঝেমধ্যে রান্নার দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বলিউডের খিলাড়ি অক্কি। এদিকে টুইঙ্কেলও বলেন, তিনি যত বড় ‘রুস্তম-খিলাড়ি’-ই হোন না কেন, দৈনন্দিন জীবনের যাবতীয় দরকারি জিনিস খুঁজে না পেলে ডাক পরে টুইঙ্কেলেরই।
তবে স্ত্রী কিন্তু স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। টুইঙ্কেল এর কথায়,কোনও পার্টিতে গেলে সেখান থেকেও ঘড়ি ধরেই ফিরে আসেন অক্কি। এমনকি বাড়িতেই সময় কাটাতে পছন্দ করেন অক্ষয় কুমার।
সাধারণত আট ঘণ্টা কাজ করেন অক্ষয়, তারপরেই বাড়ি ফিরে আসেন তিনি। এমনকি রাত ৮ টার মধ্যে ডিনার সেরে নেন এবং রাত ১০ টার মধ্যে শুতে চলে যান অক্ষয়, এমনটাই জানালেন টুইঙ্কেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…