রাজ্য

মমতার পদযাত্রার মাঝে ঢুকে গেল ক্ষ্যাপা ষাঁড়, ভিডিও ভাইরাল

একুশে বাংলা বিধানসভা নির্বাচন বেশ জোরকদমে চলছে। ইতিমধ্যেই দুই দফা নির্বাচন হয়েছে বাংলা। এবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে তৃতীয় দফা নির্বাচনের। তৃতীয় দফা নির্বাচনে হাওড়া হুগলি বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র আছে। আজ সেই জন্য নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার একটি রোড শোতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই রোড শোতে ঘটে বিপত্তি। চলতি পদযাত্রার মাঝে ঢুকে পরে একটি পাগল ষাঁড়। তারপর সে জনতার ভিড় দেখে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। ষাঁড়টিকে দলীয় সমর্থক থেকে শুরু করে পুলিশকর্মী অবধি কেউ বাগে আনতে পারেনি। সে লাগামছাড়া হয় এদিক ওদিক দৌড়াতে শুরু করেছিল। আর তাতেই পদযাত্রা উপস্থিত জনতা এদিক ওদিক দৌড়াতে গিয়ে পড়ে যায়। পরে পুলিশের লাঠির সাহায্যে ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে প্রচারের জন্য আজ হাওড়ার পিলখানায় একটি পদযাত্রা উপস্থিত ছিলেন। তার পদযাত্রা ইছাপুর থেকে হাওড়া ময়দান হয়েও উত্তর হাওড়া পিলখানা জি টি রোড এর কাছে পৌঁছেছিল। আর তখনই ঘটে বিপত্তি। হঠাৎ করে পদযাত্রার মাঝে শুরু হয় ষাঁড়ের তাণ্ডব। আসলে ওই ষাঁড় পদযাত্রার মধ্যে ঢুকে পড়ে এবং বাদ্যযন্ত্র ও মানুষের কোলাহলে ভয় পেয়ে যায়। আর তার ফলেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করা শুরু করে সে। প্রথমে উপস্থিত জনতা দড়ি দিয়ে ষাঁড়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা বিফল হয়। পরে পুলিশকর্মী এসে লাঠি উঁচিয়ে ষাঁড়টিকে ফাঁকা জায়গায় নিয়ে যায়।

মুখ্যমন্ত্রীর পদযাত্রায় ষাঁড়ের তাণ্ডবের ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করছে। অনেকে ভিডিওর কমেন্ট সেকশনে রাজনৈতিক উপদেশ দিয়ে গেছেন। তবে ঘটনাতে কেউ আহত হয়নি। কয়েকজন দৌড়াদৌড়ির মাঝে পড়ে গিয়ে আঘাত পেলেও তা গুরুতর কিছু না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026