রাজ্য

সারদা মামলায় কুনাল ও শতাব্দীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এইবারের বিধানসভা নির্বাচনে রয়েছে একেবারে যুযুধান দুই পক্ষ বিজেপি এবং তৃণমূল। তাই প্রথম থেকেই তৃনমূল নেতাদের উপরে আক্রমণ চালাতে শুরু করেছে বিজেপি নেতারা। তাদের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হলো সারদা স্ক্যাম। ইতিমধ্যেই সুদীপ্ত সেন জেলে রয়েছেন। তারপরে এবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি বাজেয়াপ্ত করল তৃণমূল সাংসদ শতাব্দি রায়, প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এবং সুদীপ্ত সেনের সহকারি দেবযানী মুখোপাধ্যায় এর বেশ কিছু সম্পত্তি।

এনফর্সমেন্ট ডিরেক্টরেট এর থেকে পাওয়া খবর অনুযায়ী, কুনাল ঘোষের প্রায় তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে শতাব্দি রায় এবং দেবযানী মুখোপাধ্যায় এর কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা এখনো কিন্তু জানা যায়নি। ইডি র তরফ থেকে টুইট করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। নীল বাড়ির লড়াই ইতিমধ্যেই তুঙ্গে, আর তার মধ্যে তৃণমূল নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শাসক দলকে বেশ কিছুটা চাপে ফেলে দিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

যদিও কুনাল ঘোষ চলতি মরসুমে তার সারদা থেকে নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছিলেন বলেই খবর। শতাবদি রায় ছিলেন সারোদা গ্রুপ অব কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কুনাল ঘোষ ছিলেন সারদার চ্যানেল এর সিইও। অন্যদিকে দেবযানী মুখোপাধ্যায় ছিলেন সুদীপ্ত সেনের সহকারি।

এই তিনজনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে বিরোধী দলকে বেশ কিছুটা অক্সিজেন দিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তবে, মনে করা হচ্ছে এবার সিবিআই এর তরফ থেকেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এদের বিরুদ্ধে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026