নিউজ

১০৫ দিন পর জেল থেকে মুক্তি, প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের জামিন মঞ্জুর করল সুপ্রিমকোর্ট

দিল্লি : আইএনএক্স মিডিয়া সংক্রান্ত অর্থ নয়ছয়ের মামলায় জামিন পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বুধবার ৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) করা মামলায় জামিন পেলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।

চিদাম্বরমের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিষয়ে সরাসরি যোগ থাকার কোন তথ্যপ্রমাণ দেখাতে পারেননি তদন্তকারী সংস্থা। যার ফলে এদিন চিদাম্বরমকে শর্তসাপেক্ষে জামিন দেয় শীর্ষ আদালত। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসংগতির কারনে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেপ্তার করে ইডি। সেই সময় ইডির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতারা। সারদা-নারদার মতো আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্রে শীতঘুমে থাকা ইডি আধিকারিকরা পাঁচিল টপকে বাড়ি ঢুকে গ্রেপ্তার করেন প্রাক্তন অর্থমন্ত্রীকে। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026