জম্মু কাশ্মীর : জম্মু কাশ্মীরে আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। গত আগস্টে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন আরও বেড়েই চলেছে। এদিন আবার একবার একই কাজ করলো পাকিস্তানি সেনাবাহিনী। মঙ্গলবার কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে তারা গুলিবর্ষণ ও মর্টার ছুঁড়লো।
ঘটনায় মৃত্যু হয়েছে দুই নিরীহ গ্রামবাসী, আহত হয়েছে আরও সাত’জন। এর জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। মৃতদের একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে হাসপাতালে স্থানান্তরিত করার পর মারা যান। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত গত আগস্টে জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই একের পর এক জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে। গোয়েন্দারা সতর্ক করেছেন, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন এর মতো সীমান্তের ওপারের জঙ্গি সংগঠন গুলি প্রতিনিয়ত চেষ্টা করছে কাশ্মীরে বড় কোনো নাশকতা ঘটানোর। এমনকি ভারতের বড় শহর গুলিও তাদের টার্গেটে আছে। কাশ্মীরের পুলিশ বাহিনীর ওপর আক্রমণের ঘটনাও ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…