আগামী ১০ বছরের জন্য বাড়ানো হলো জাতিগত সংরক্ষণের সময়সীমা। এই সংক্রান্ত বিলটি আজ ক্যাবিনেট মন্ত্রীসভায় পাশ হয়। গত ২৫ জানুয়ারি এসটি, এসটি সংরক্ষণের সময়সীমা শেষ হয়। এরপর তার মেয়াদ বাড়ানোর বিলটি নিয়ে মন্ত্রীসভার ক্যাবিনেট বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে সংরক্ষণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়।
গত জানুয়ারি মাসের ২৫ তারিখ এসসি, এসটি সংরক্ষণের মেয়াদ শেষ হলে তপশীলি জাতিভুক্ত সম্প্রদায়গুলোর অভ্যন্তরে আশঙ্কার সৃষ্টি হয়। সংরক্ষণের সুবিধা বাতিল করা নিয়ে জনমত গঠনের চেষ্টা করেন কয়েকটি সংগঠন। বেসরকারি সেক্টরে কিছু কিছু ক্ষেত্রে বাতিল করা হয় সংরক্ষণের সুবিধা। কিন্তু লোকসভা ও রাজ্য বিধানসভার সুপারিশকে কার্যকর করতে ক্যাবিনেটে পাশ হয়ে গেল সংরক্ষণ বিল। আগামী ১০ বছরের জন্য বর্ধিত করা হলো সংরক্ষণের সুবিধা।
প্রসঙ্গত, পিছিয়ে পড়া জাতিগুলোকে মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্যে সংরক্ষণ চালু করা হয়। তবে এই সংরক্ষণ ব্যবস্থা অবশ্য অনন্তকাল ধরে চালু থাকবে না বলেই উল্লেখ রয়েছে সংবিধানে। প্রতি ১০ বছর অন্তর সংরক্ষণ তালিকাভুক্ত জাতিগুলোর সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো পর্যালোচনার পর নির্ধারণ করা হয় সংরক্ষণ আদৌও প্রয়োজন কিনা। তারপরই বাড়ানো ১০ বছরের জন্য বাড়ানো হয় সংরক্ষণের সুবিধা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…