বিনোদন

চরম বিতর্কের পরেও আসছে অনুষ্কার সিরিজ ‘পাতাল লোক’ সিজন ২

কৌশিক পোল্ল্যে: ‘অনুষ্কাকে ডিভোর্স দিন’ বিরাট কোহলির প্রতি এমনই দাবি করে সরব হন এক বিজেপি নেতা। বর্তমানে দেশের গুরুতর একটি ইস্যুতে তৈরি হওয়া এই সিরিজ ‘পাতাল লোক’ দেখে বেজায় চটেছেন একদল অনুগামীরা। তাদের বক্তব্য, এতে অনুষ্কা শর্মার দেশদ্রোহিতার পরিচয় মেলে, এই মর্মে বিরাট কোহলির উচিৎ তৎক্ষনাৎ অনুষ্কাকে ডিভোর্স দিয়ে দিওয়া। যদিও ক্রিকেট অধিনায়ক বিরাট এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

বরাবরই বলিষ্ঠ ও সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিত বলিউডের ‘বাবলি গার্ল’ অনুষ্কা কোনো বিতর্ককেই সেইভাবে গায়ে মাখতে চাননি। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া নানান ট্রোল ও মিমস নিয়ে প্রতিক্রিয়া জানাতে নারাজ অভিনেত্রী। কাজেই এসবের পরোয়া না করেই বিতর্কিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’এর দ্বিতীয় সিজনের ঘোষনা প্রায় আনঅফিশিয়ালি সেরে রাখলেন অভিনেত্রী।

সিরিজের প্রথম সিজনের অভূতপূর্ব সাফল্যের পর সিরিজ প্রযোজনার দিকেই মন ঝুঁকেছে অনুষ্কার। লকডাউনে বাড়িতে বসে থাকা নেটাগরিকদের সময় কাটানোর সঙ্গী অনলাইন প্ল্যাটফর্মে বহুল প্রসংশিত ‘পাতাল লোক’। বহু দর্শক সিরিজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এর দ্বিতীয় সিজনটির জন্য অপেক্ষায় রইলেন। তাদের কথা মাথায় রেখেই সিরিজের চিত্রনাট্যকার সুদীপ শর্মা এর দ্বিতীয় সিজন আসার ইঙ্গিত খানিকটা দিয়েই দিলেন।

যদিও লকডাউনের বাজারে এখনি আসছে না ‘পাতাল লোক’। এই মুহূর্তে হাতে এই বিষয়ক কোনো কনটেন্ট পাননি বলে জানান অনুষ্কা, তবে ভালো গল্প ও কনটেন্ট পেলে আবারো তিনি এই ধরনের সাহসী পদক্ষেপ নিয়ে সিরিজ মুক্তির চিন্তাভাবনা করবেন তা জোর গলায় জানিয়ে দিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026