Viral Video: অরিজিৎ সিং-এর চেয়েও বেদনাদায়ক এই রাজমিস্ত্রির কন্ঠে, শুনে মুগ্ধ গোটা নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ নিজেদের প্রতিভাকেও নিমেষের মধ্যে পৌঁছে দিতে পারেন লাখো মানুষের কাছে। পাশাপাশি এমন অনেকেই রয়েছেন যারা না চাইতেও নিজেদের প্রতিভার জোরেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে পৌঁছে যান সকলের মাঝে, প্রশংসিতও হন। এই মুহূর্তে ইনস্টাগ্রামের সূত্র ধরেই একটি ঝলক ভাইরাল হয়েছে, যেখানে এক মাঝবয়সী রাজমিস্ত্রি যুবককে মুক্তকণ্ঠে অরিজিৎ সিংয়ের গান দরদ দিয়ে গাইতে দেখা গিয়েছে, যা শুনে আপাতত মুগ্ধ নেটজনতার অধিকাংশ।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের ‘আটিস্ট জোন আইজি’ নামের পেজ থেকেই ভাইরাল হয়েছে। এই ঝলকে এই যুবককে খোলা কন্ঠে ফাঁকা ঘরে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘খামোশিয়া’ গানটি গাইতে শোনা গিয়েছে। কোন মিউজিক ছাড়াই খালি গলায় গানটি গেয়েছেন তিনি। নিজের কাজ করতে করতেই গানটি গাইছিলেন এই যুবক। ঝলকে তাকে দেখেই স্পষ্ট হয়েছে তিনি একজন দক্ষ রাজমিস্ত্রি। আর সেখানে উপস্থিত তারই কোন এক সহকর্মী তার এমন প্রতিভাকে ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে সেই ঝলক নজর কেড়েছে বহু মানুষের। মুগ্ধও হয়েছেন বহুজন। সেই মুগ্ধতার ঝলক ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। একাংশের মতে, প্রশিক্ষণ ছাড়া এমন কন্ঠের অধিকারী তিনি, যদি উপযুক্ত প্রশিক্ষণ পেতেন তবে আজ হয়তো প্রতিষ্ঠিত হতে পারতেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026