গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। কেউ অনেকগুলি সিনেমা করে জনপ্রিয়তা পায়, আবার কেউ এক দুটি সিনেমা করেই চর্চায় থাকেন। আজ থেকে ২১ বছর আগে বলিউডে রিলিজ করেছিল ‘ইয়ে দিল আশিকানা’ ছবিটি।
২০০২ সালের ‘ইয়ে দিল আশিকানা’ সিনেমার কথা সকল বলিউডপ্রেমীর মনে থাকার কথা। এতে মুখ্য ভূমিকায় ছিলেন করণ নাথ ও জীবিধা শর্মা। এই ছবির গানগুলি খুব বিখ্যাত ছিল এবং ছবিটিও লোকেদের খুব পছন্দ হয়েছিল। আজ, ছবিটি মুক্তির পর ২১ বছরেরও বেশি সময় হয়ে গেছে। স্বাভাবিকভাবেই, অভিনেত্রীকে দেখতে এখন অনেকটাই বদলে গেছে। আজকাল সোশ্যাল মিডিয়া দুনিয়াতে এই জীবিধা শর্মার বেশকিছু ছবি ব্যাপক ভাইরাল হচ্ছে, যা দেখে রীতিমত অবাক ফ্যানরা।
জীবিধা শর্মা ইনস্টাগ্রামে খুব সক্রিয় থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার সুন্দর ছবিতে ভরপুর। আপনি দেখে অবাক হবেন যে ২১ বছর পরেও জীবিধাকে সমানভাবে তরুণ এবং গ্ল্যামারাস দেখাচ্ছে। জীবিধার ছবি দেখে মানুষ বলছেন, এত বছর পরেও কেউ আগের মতো দেখতে কি করে হতে পারে। ‘ইয়ে দিল আশিকানা’ অভিনেত্রী জীবিধা শর্মাকে খোলা চুলে লাল শাড়িতে দেখা যায়। জীবিধার এই ছবিটি সম্প্রতি অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডের। এই ছবিতে জীবদাকে ক্যামেরার দিকে হাসতে হাসতে খুব কিউট লাগছে। এই ছবি দেখে অভিনেত্রীর প্রেমে পড়ে গেছেন সকলেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…