খেলা

Pakistani Cricketer: বাবরকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করতে চেয়েছিলেন আফ্রিদি! বড় মন্তব্য বোর্ড প্রধানের

চলমানরত আইপিএলের মেগা আসরের মধ্যেই পাকিস্তানি ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির একটি বড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। আর তারপর থেকে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। আইপিএলে সুযোগ না পেয়ে বর্তমানে পাকিস্তানি ক্রিকেটাররা একরকম অবসরে দিন কাটাচ্ছে। আর তার ওপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের টানা ৩ ম্যাচে লজ্জা জনক পরাজয়, পাকিস্তানি দলকে একেবারে নাজেহাল করে তুলেছে।

আর এত সবকিছুর মধ্যে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজম এমন একটি মন্তব্য করেছেন যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাবে সমালোচিত হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি। আপনাদের জানিয়ে রাখি, নাজম পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্বে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের দল নির্বাচক নির্বাচিত হন শাহিদ আফ্রিদি। আর তখনই ঘটে এই বিস্ময়কর ঘটনাটি।

পাকিস্তানের দল নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহন করার আগে বড় মন্তব্য করেন শাহিদ আফ্রিদি। তিনি দায়িত্ব নেওয়ার সময় বলেন,’পাকিস্তান দলের মধ্যে বেশ কিছু পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনের সূত্রপাত করবে অধিনায়ক বাবর আজমকে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করার মাধ্যমে।’

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দল নির্বাচক নির্বাচিত হওয়ার আগেই বিস্ফোরক‌ এই মন্তব্য করেছিলেন তিনি। তবে দল নির্বাচক হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর সেই প্রসঙ্গে কোনো রকম কথা বলেননি শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জানান,”ও জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে আমাকে বেশ কয়েকটি কথা বলেছিল। যার মধ্যে পাকিস্তানের জাতীয় দলের অধিনায়কত্ব পদ থেকে বাবর আজমকে সরানোই ছিল ওর প্রধান লক্ষ্য।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026