নিউজ

তীব্র গরমে পুড়ছে রাজ্য, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের?

কলকাতায় আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং আগামী চার দিন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে কলকাতায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় তাপ প্রবাহের সর্তকতা রয়েছে আবহাওয়া দপ্তরের। রবিবার পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এই সময় কার্যত রোদে পুড়বে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার আশঙ্কা রয়েছে। শুকনো গরম হাওয়া বইবে বেশ কিছু জায়গায়। উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

আগামী ২৪ ঘন্টায় তারপর প্রবাহের সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে তাপ ও প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী চার দিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ আরো বৃদ্ধি পাবে এবং উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি জেলাতে গরমের দাপট বৃদ্ধি পাবে। দার্জিলিং এবং কালিম্পং-এ গরমের প্রভাব সরাসরি না পড়লেও তাপমাত্রা অনেকটা বাড়বে। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তি বৃদ্ধি পাবে।

লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কৃষিকাজ এবং স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব পড়বে। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে। বেশিক্ষণ রোদে না থাকার পরামর্শ এবং সুতির জামা কাপড় পরার পাশাপাশি বেশি করে জল খাওয়ার অনুরোধ করছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। কলকাতায় আজ থাকবে পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি। প্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026