নিউজ

Vande Bharat express manufacturing: উত্তরপাড়ায় তৈরি হবে ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত, দু বছরের মধ্যেই চলে আসবে প্রথম ট্রেন

উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে এবারে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর আগামী ৬ বছর হুগলির উত্তরপাড়ায় ৮০টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের বেশিরভাগ অংশ তৈরি করা হবে। ধাপে ধাপে রেলের সেমি হাই স্পিড ট্রেন তুলে দেবে টিটাগর ওয়াগন লিমিটেড। আগামী ২৪ মাসের মধ্যে কমপক্ষে প্রথম বন্দে ভারতে এক্সপ্রেস দিতে হবে বলে সূত্রের খবর। উত্তরপাড়ার কারখানায় যে বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হবে, যৌথভাবে তার বরাত পেয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড অর্থাৎ ভেল। স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করার জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট ২৪ হাজার কোটি টাকার বরাত মিলেছে। আর এই ট্রেন তৈরি করার জন্য ১০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে।

৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে টিটাগর এবং ভেল। প্রতিটি স্লিপার ক্লাস বান্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে খরচ পড়বে ১২০ কোটি টাকার মতো। তারপরে ধাপে ধাপে বাকি স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস হাতে পাবে ভারতীয় রেল। তবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস এর পুরোটা উত্তরপাড়ায় তৈরি হবে না। সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেস এর মূল যে অংশ রয়েছে, সেগুলি তৈরি হবে উত্তরপাড়ার টিটাগর ওয়াগান লিমিটেডের কারখানায়। অন্যদিকে বাকি অংশগুলি অর্থাৎ ইলেকট্রনিক্স এবং প্রপালশন সিস্টেম তৈরি হবে বেঙ্গালুরু ভেলের কারখানায়।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দর দেয় টিটাগড় ওয়াগনস লিমিটেড এবং BHEL। যৌথভাবে সর্বনিম্ন দর দেয় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) এবং রাশিয়ার সংস্থা সিজেএসসি ট্রানম্যাশহোল্ডিং। ওই দুই সংস্থা যৌথভাবে ১২০ টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করবে। সেটাও ছয় বছরের মধ্যে রেলের হাতে তুলে দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026