নিউজ

বিশ্বের ১৮৮টি দেশে পাক আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে

লাহোর: পাকিস্তানের আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের ১৮৮টি দেশে। এই সম্ভাবনা দেখা দেওয়ার ফলে পাক বিদেশমন্ত্রীর মাথায় হাত পড়তে চলেছে। জানা গিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের উড়ান বন্ধ করে দিতে পারে বিশ্বের ১৮৮টি দেশ।

আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে পাইলটদের লাইসেন্স সহ অন্যান্য বিষয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO)-এর বেশ কিছু মানদন্ড রয়েছে। কিন্তু সেইসব ঠিকমতো মানছে না পাকিস্তান সরকার। আর তাই বিশ্বের ১৮৮টি দেশে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

চলতি মাসে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের পক্ষ থেকে পাক সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, পাকিস্তানের পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের মান উদ্বেগজনক। তাই যে কোনও মুহূর্তে বিশ্বের ১৮৮টি দেশে পাকিস্তানের আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরপর আরও ১৮৮টি দেশে যদি এই একই নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে পাকিস্তানে বিমান পরিবহনের ক্ষেত্রে তা ভয়ঙ্কর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনও চিন্তা দেখা যায়নি ইমরান খানের সরকারের মধ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026