পলিটিক্স

বিহার নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত বাংলার বাম ব্রিগেড, আগামী নির্বাচনের বেঙ্গল মডেলের ঘোষণা বিমানের

বিহারে বামপন্থী দলগুলো একজোট হয়ে দুর্দান্ত ফল করেছে। এই কারণে আগামী বছর বিধানসভা নির্বাচনে কি পশ্চিমবঙ্গের বামদলগুলো এই একই ফর্মুলা কাজে লাগাবে? সিপিআই-এমএল লিবারেশন এর নেতা দীপঙ্কর ভট্টাচার্যের কথা অনুযায়ী কি এবারে তৃণমূলের সঙ্গে হাত মেলাবে সিপিআইএম? বিহারের ফলাফলের পর বাংলার বিজেপি বিরোধী রাজনীতি পুনরায় দ্বিধা বিভক্ত।

বিহারের ফলাফলের পরে বাংলার বামপন্থীরা এবারে নতুন করে উজ্জীবিত। বিহার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলেও বামপন্থীরা বেশ অনেকটাই সফল। অত্যন্ত কম আসনে লড়ে বামপন্থীরা জয় করতে পেরেছে ১৬টি আসন। বিজেপিকে রুখতে কংগ্রেসের থেকে বেশি কার্যকরী হয়েছে বামপন্থীরা। তবে কি একই রাস্তা অবলম্বন করে বাংলা পুনর্দখল করতে চাইবে বামপন্থা? এই মরবে নতুন সমীকরণ বাতলেছেন দীপঙ্কর ভট্টাচার্য। যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই সমীকরণে লড়তে একেবারেই নারাজ। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গেই নির্বাচনে লড়তে নামবে বামফ্রন্ট। আবার, ওয়াইসির দল নিয়েও বেশ সাবধানী মন্তব্য করলেন বিমান বসু।

তিনি বললেন,”বাংলার মাটিতে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা দিতে, বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি ও বিভাজন সৃষ্টিকারীদের পরাস্ত করতে আমাদের এগোতে হবে। পশ্চিমবঙ্গে মূলত আছে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়। তাই দুই জায়গায় দুই রকম নীতি সাম্প্রদায়িক মেলবন্ধন কে জোরদার করতে পারেনা। ”

বিমান বসু আরো বলেন, ” আমরা তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে বিরোধী সমস্ত শক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে চেষ্টা চালিয়ে যাব। কংগ্রেস আমাদের ভরসা কি ভরসা নয় সেটা বড় কথা না, আমাদের তৃণমূল এবং বিজেপির বিরোধী শক্তিকে একজোট করে লড়াই চালাতে হবে।”

তবে এদিন বিমান বসুর গলায় শোনা গেল বেঙ্গল মডেলের কথা। বিহার মডেলে ভোট করার কথা কিন্তু তিনি বাংলা ক্ষেত্রে ভাবছেন না। তিনি বলছেন, বিহারে যেভাবে রাজনীতি চলে তার সঙ্গে পশ্চিমবঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কিন্তু, তার মানেই ওই মডেল অনুযায়ী নির্বাচনে লড়তে হবে এটা কোন কথা নয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026