কলকাতা: আজ, বৃহস্পতিবার ধনতেরাস। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করে ঘরে যে কোনও ধাতুর কোনও জিনিস কিনে আনলে সংসারে সমৃদ্ধি লাভ হয়। এরপরেই আসে দীপাবলি। আর এই দিওয়ালি বা দীপাবলির অর্থ আলোর উৎসব৷ এই আলোর মধ্যে দিয়ে যাবতীয় অন্ধকার দূর হয়ে জীবনে নতুন আলোর সঞ্চার ঘটে৷ সংসারে আসে সমৃদ্ধি৷ তাই দীপাবলির পুজোকে একটু স্পেশাল বানানোর জন্য কিছু বিশেষ নিয়ম মানতেই হবে৷ যেগুলি না জানলে আপনার পূজা-অর্চনায় ত্রুটি থেকে যেতে পারে।
তাই এক নজরে দেখে নিন কিছু বিশেষ নিয়ম।…
● দীপাবলির আগে ঘর-বাড়িকে ভাল করে পরিষ্কার করে নিন৷ লক্ষ্য রাখুন কোথাও যেন কোনও নোংরা, ধুলো ময়লা না থাকে৷
● ঘরের দুয়ারের সামনে ভুলেও কোনও ছেঁড়া কাপড় বা পুরনো জুতো রাখবেন না৷ এটা খুবই অশুভ৷
● ঠাকুর ঘরকে খুবই ভাল করে পরিষ্কার করুন৷ লক্ষ্য রাখুন ঠাকুরের আসনে যেন কোনওরকম পুরনো ফুল বা নোংরা না থাকে৷
● ঠাকুর ঘরের যাবতীয় বাসনপত্রকে ভাল করে মেজে রাখুন। প্রদীপকে ভাল করে পরিষ্কার করে নতুনভাবে সাজান৷ লক্ষ্মীর সামনে একটি ছোট সাইজের ঘটে চাল ও পয়সা কিংবা টাকা রাখুন৷
● দীপাবলির পুজোর সময় রং-বেরঙের পোশাক পরে পুজো করুন৷ ঠাকুরের আসনেও যেন রঙের ছোঁয়া থাকে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…