নিউজ

অভিনন্দন বর্তমানকে ভয় নাকি ছেড়ে দিয়েছিল পাকিস্তান, লজ্জাজনক তথ্য ফাঁস আন্তর্জাতিক মহলে

লাহোর: দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করার সময় ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট অভিনন্দন বর্তমানকে নিজেদের ঘেরাটোপে নিয়ে ফেলেছিল পাকিস্তান. পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে শহীদ হয়েছিলেন চল্লিশের বেশী সিআরপিএফ জওয়ান। আর তার প্রতিশোধ নিতেই কার্যত ভারতের পক্ষ থেকে পাক মাটিতে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিনন্দন বর্তমান। পরবর্তী সময়ে ভারতের কাছে বা বলা ভাল আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতি স্বীকার করে পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয়েছিল অভিনন্দনকে। কিন্তু সম্প্রতি গতকাল, বুধবার পাকিস্তানের সংসদ ভবনে এক পাক সাংসদ কবুল করেছেন যে, ভারত পুনরায় পাকিস্তান আক্রমণ করতে পারে এই ভয়ে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়েছিল ইমরান খানের সরকার।

ওই পাক সংসদ দাবি করেছেন, সেদিন অভিনন্দনকে বন্দি করার পর তাকে হঠাৎ পাকিস্তান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ, ভারত হুমকি দিয়েছিল ওইদিন অভিনন্দন বর্তমানকে ছেড়ে না দিলে রাত ন’টার মধ্যে পাকিস্তান আক্রমণ করবে নরেন্দ্র মোদির দেশ। আর তারপরই বিদেশমন্ত্রীর সঙ্গে এক গোপন বৈঠক সারেন পাকিস্তানের চিফ আর্মি জেনারেল। গলদঘর্ম অবস্থায় হাত-পা কাঁপতে কাঁপতে বিদেশমন্ত্রী নাকি বলেছিলেন, ‘আল্লাহর দোয়াই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হোক। না হলে ভারত এই দেশ আক্রমণ করতে পারে। বিরোধীরা আমাদের সমস্ত কিছুকে সমর্থন করলেও যদি যুদ্ধ লেগে যায়, তাহলে সরকারকে সমর্থন করবে না।’ বিদেশমন্ত্রী এই বক্তব্যের পর ভারতীয় বায়ুসেনার পাইলটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। সম্প্রতি এই তথ্য ফাঁস হওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে লজ্জার শেষ থাকল না পাকিস্তানের, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026