বিনোদন

জমে উঠেছে স্বর্ণেন্দু-শ্রুতির প্রেম, ট্রোলিং-এর জবাব দিলেন শ্রুতি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকছেন অভিনেত্রী শ্রুতি দাস। প্রায়ই তিনি শেয়ার করছেন তাঁর প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে তাঁর ছবি। বয়সে বড় স্বর্ণেন্দুর সঙ্গে নবাগতা শ্রুতির প্রেম নিয়ে ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য অভিনেতা-অভিনেত্রীরা যে বিভিন্ন পন্থা অবলম্বন করেন, এই কথা কারো অবিদিত নয়। অভিনয় করতে এসে পরিচালক ও অভিনেত্রীর প্রেমও ইন্ডাস্ট্রিতে নতুন নয়। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঠোঁটকাটা নেটিজেনরাও ট্রোলিং করে বিতর্ক তৈরি করতে ছাড়ছেন না। শ্রুতি ও স্বর্ণেন্দুর ছবিতে নেটিজেনরা কমেন্ট করে বলেছেন যে,এইসব আদিখ্যেতা দেখানো বন্ধ করতে। এই কমেন্টের ফলে চটেছেন শ্রুতি। তিনি স্বর্ণেন্দুর সঙ্গে আরো কিছু ছবি শেয়ার করে লিখেছেন,তিনি হেটার্সদের মুখে ঝামার বদলে বিজয়ার মিষ্টির রস ঘষবেন। শ্রুতি বলেছেন, তিনি ও স্বর্ণেন্দু ইন্ডাস্ট্রিতে একসাথে লড়াই করবেন,তাতে যদি আরো আদিখ্যেতা করতে হয়, তিনি তা করবেন। নিজের কমেন্টে শ্রুতি ভালোবেসে স্বর্ণেন্দুকে ‘সমাদ্দার বাবু’ সম্বোধন করেছেন।

জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ত্রিনয়নী’-তে মুখ্য চরিত্র নয়নের ভূমিকায় অভিনয় করেছেন শ্রুতি। ‘ত্রিনয়নী’ সিরিয়ালের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। কাজ করতে করতেই শ্রুতি পড়ে যান স্বর্ণেন্দুর প্রেমে। তিনি নিজেই স্বর্ণেন্দুকে তাঁর ভালোলাগার কথা জানান। কিন্তু শ্রুতির থেকে বয়সে 14 বছরের বড় স্বর্ণেন্দু শ্রুতির প্রস্তাব মানতে চাননি। কিন্তু নাছোড়বান্দা শ্রুতি পরবর্তীকালে স্বর্ণেন্দুর মন জয় করে নেন। স্বাভাবিকভাবেই শ্রুতি ও স্বর্ণেন্দুর প্রেম শুরু হয়।

শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্কের এক বছর হলো। এই বছর দুর্গাপূজোর শুরু একসঙ্গে হলেও সপ্তমীর দিন কাটোয়ায় নিজের দেশের বাড়িতে চলে যান শ্রুতি। করোনা অতিমারীর কারণে স্বর্ণেন্দু ও শ্রুতি ষষ্ঠীর দিন একসাথে পুজো মন্ডপেও যেতে পারেননি। ফলে শ্রুতির মন খারাপ ছিলো। তিনি স্বর্ণেন্দুকে তাঁর সঙ্গে কাটোয়ায় যেতে বললে লাজুক স্বভাবের স্বর্ণেন্দু রাজি হননি। তবে তাঁরা সোশ্যাল মিডিয়ায় অফিশিয়ালি তাঁদের সম্পর্ক ঘোষণা করেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন শ্রুতি। সেই ছবিগুলিতে তাঁর পরিবারের সঙ্গে স্বর্ণেন্দুকে কোনো সমুদ্র সৈকতে বেড়াতে যেতে দেখা গেছে। সমুদ্র সৈকতে হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে শ্রুতি ও স্বর্ণেন্দুকে।

Anirban Kundu

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026