পাঞ্জাব : কার্তারপুর করিডর উদ্ধোধনের দু দিন আগে মিউজিক ভিডিও প্রকাশ করলো পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ করা এই ভিডিওটিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশিত এই মিউজিক ভিডিওতে শিখ ধর্মাবলম্বী মানুষদের কার্তারপুর করিডর দিয়ে গুরুদ্বারে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সেখানেই খলিস্থানপন্থী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা বিন্দারওয়ালাকে দেখা যায়। অপারেশন ব্লু স্টারে নিহত এই শিখ নেতার ছবি ব্যবহার করে পাকিস্তান ভারতবিরোধী খলিস্থানপন্থী বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারত।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে চার মিনিটের এই ভিডিওটি প্রকাশ করায় ভারতবিরোধী সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ আরও দৃঢ় হয়েছে। ভারতের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কার্তারপুর করিডর ব্যবহার করে খলিস্থানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ভারতবিরোধী কাজে উস্কানি দেওয়ার চেষ্টা করতে পারে পাকিস্তান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…