কেয়া সেন : আজ (বুধবার) থেকে ঠিক ১মাস পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এবছরে টলিউডের অন্যতম চর্চিত ছবি “যকেরধন”-এর সিক্যুয়াল “সাগরদ্বীপে যকেরধন”। পরিচালকের আসনে সায়ন্তন ঘোষাল। ছবিতে একসঙ্গে পর্দায় ফিরছেন পরম-কোয়েল জুটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যা এক কথায় অসাধারণ। বাংলা ছবিতে ভিএফএক্স নতুন নয়, তবে “সাগরদ্বীপে যকেরধন”-এ ভিএফক্স এককথায় অনবদ্য।
‘পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায় (টেকনিক্যালি সাউন্ড পরিচালক)’ সায়ন্তন এই ছবির মধ্যে দিয়ে পর্দায় অ্যাডভেঞ্চার কে নতুন মাত্রা দেওয়ার চেষ্টায় সফল। ছবিতে অভিনেতা – অভিনেত্রীদের ডায়ালগ ডেলিভারি, অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রজতাভ দত্তের স্বল্প সংলাপ আর লুক, এমনকি ছবির আবহ সঙ্গীত অ্যাডভেঞ্চারের ফ্লেভারকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে দর্শক মনে। শুধু অ্যাডভেঞ্চারই নয়, গ্লোবাল ওয়ার্মিং-এর দাপটে ইদানিং যে ধীরে ধীরে নষ্ট হচ্ছে খনিজ সম্পদ, তার ফলে বাঁচতে গেলে মানুষের চাই নতুন কিছু সম্পদ বা উপায়, তার ও আভাস মিলেছে ছবির ট্রেলারে। তবে বিনোদন ও আছে ভরপুর। এবং ছবি নিয়ে মানুষের উত্তেজনার পারদ কে রীতিমতো বাড়িয়ে দিয়েছে এই ট্রেলার।
‘ভারত বার্তা”র তরফ থেকে “সাগরদ্বীপে যকেরধন” পেলো ৫/৩.৫*। ছবি মুক্তির অপেক্ষায় রইলাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…