‘কে আপন কে পর’ সিরিয়ালের ‘জবা’-কে দেখা যেত পরিবারের জন্য লড়াই করতে। বাড়ির কাজের মেয়ে জবার আইন পাশ করে উকিল হওয়া এবং তারপর বাড়ির ছোট বৌ হয়ে ওঠার ঘটনা হার মানিয়েছিল রূপকথার গল্পকেও। জবার চরিত্রে পল্লবী শর্মা (Pallavi sharma)-র অভিনয় ছিল যথাযথ। বিভিন্ন সময় সাক্ষাৎকারে পল্লবী জানিয়েছেন, তাঁর জীবনের লড়াইয়ের সঙ্গে জবার লড়াই মিলে যায়। এই কারণে জবার চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন তিনি।
সম্প্রতি ‘দিদি নং 1′ -এ এসেছিলেন পল্লবী। ‘দিদি নং 1′-এ শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee)-র সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত পল্লবী জানালেন নিজের জীবনের কথা। হাওড়ার মেয়ে পল্লবী দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান তাঁর মা। পল্লবীর বাবা এবং দাদা তাঁর মাকে চেন্নাই নিয়ে যেতেন চিকিৎসার জন্য। সেই সময় ছোট্ট পল্লবী তাঁর পিসির কাছে থাকতেন। পিসি তাঁকে মায়ের অভাব বুঝতে দেননি। দশম শ্রেণীর আইসিএসই পরীক্ষার প্রথম দিন মারা যান পল্লবীর বাবা। পরীক্ষা দিয়ে এসে বাবার সৎকার করেছিলেন পল্লবী। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও সফলভাবে আইসিএসই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন পল্লবী। স্কুলজীবন শেষ করে ভবানীপুর কলেজে ভর্তি হন পল্লবী।
পল্লবীর পিসি অভিনয় করতেন। পিসির সঙ্গে মাঝে মাঝেই স্টুডিওতে আসতেন পল্লবী। সেই সময় থেকে অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ তৈরী হতে থাকে। ক্রমশ পরিচয় হয় পরিচালকদের সঙ্গে। অডিশন দিয়ে ধারাবাহিকে অভিনয়ের সুযোগও আসে একসময়। ‘কে আপন কে পর’ তাঁকে এনে দেয় সাফল্য। তাঁকে অভিনেত্রী হিসাবে মর্যাদা দেওয়ার জন্য পল্লবী ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। বর্তমানে পল্লবী তাঁর দাদা-বৌদি ও একরত্তি ভাইঝির সঙ্গে থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…