রাজ্য

বিজেপির ব্রিগেডে কখন আসছেন হেডস্যার নরেন্দ্র মোদী? জেনে নিন সম্পূর্ণ সময়সূচি

বঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে বাংলায় প্রচারে আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের জনসভা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এই ব্রিগেড দিয়ে শুরু হচ্ছে বিজেপির মেগা প্রচার। এর আগেও প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ করেছিলেন ২০১৯ লোকসভা নির্বাচনের আগে। সেখানেও জনগণের একটা ঢল লক্ষ্য করে গেছিলো। রাজনৈতিক মহলের আশা এইবারের ব্রিগেডে ওর থেকেও বেশি জনসমাবেশ দেখা যাবে।

তার জন্য একেবারে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রাপথ এদিন শুরু হবে দিল্লি বিমান বন্দর থেকে। সকাল ১১ টা ২০ মিনিট নাগাদ কলকাতার উদ্দেশ্যে বিমানে রওয়ানা দেবেন মোদি। বেলা ১ টা ২০ মিনিট নাগাদ পৌঁছাবেন কলকাতা বিমানবন্দরে।

তারপর কলকাতা বিমান বন্দর বন্দর থেকে ১ টা ২৫ মিনিট নাগাদ কপ্টারে রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে। বেলা ১ টা ৪৫ মিনিটে রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে নামবেন নমো। তারপর সেখান থেকে গন্তব্য স্থল ব্রিগেড যেখানে তার জন্য অপেক্ষমান বহু বিজেপি কর্মী সমর্থক। সেখানে একটা লম্বা ভাষণ দিয়ে সরাসরি ব্যাক টু দিল্লি। বিকেল ৩ টে ৪৫ মিনিট নাগাদ তিনি আবার রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই সেখান থেকে সোজা ফ্লাইট। তারপর দিল্লি।

শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং জে পি নাড্ডা এর বড়ো বড়ো ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। এছাড়াও থাকছে ২০ টি জায়ান্ট স্ক্রিন। বিজেপি জানাচ্ছে, শিয়ালদহ, সেন্ট্রাল এভিনিউ, এবং হাওড়া থেকে ৩টি বড়ো মিছিল ব্রিগেডে পৌঁছাবে। সেই মিছিলেই বিজেপির সমর্থকরা থাকবেন বলে বিজেপি সূত্রে খবর।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026