রাজ্য

ব্রিগেডে বক্তব্য রাখবো, কিছু তো হবেই, বলেছেন মিঠুন চক্রবর্তী

আজকে হতে চলেছে বিজেপির মহা কর্মসূচি। ব্রিগেড সমাবেশ। আর এই ব্রিগেড সমাবেশে একের পর এক চমক দিতে প্রস্তুত বিজেপি। এবারের ব্রিগেডে উপস্থিত থাকবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। গতকাল অর্থাৎ শনিবার কলকাতায় এসে বেলগাছিয়ায় কৈলাস বিজয়বর্গিয়ের সঙ্গে বৈঠক সেরেছেন মহাগুরু। তারপর, তিনি ঘোষণা করে দেন, ব্রিগেডে শুধু উপস্থিত থাকা না, এদিন ব্রিগেডে তিনি বক্তব্য রাখতে চলেছেন। এছাড়াও কৈলাস ওই বৈঠকের একটি ছবি টুইট করে জল্পনা আরো বাড়িয়ে দেন। আর তার মধ্যেই জল্পনা শুরু হচ্ছে এবারের নির্বাচনে মিঠুনকে টিকিট দেওয়া নিয়ে।

এবারের বিধানসভা নির্বাচন একেবারে তারকা খচিত। রবিবার ব্রিগেডে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে আসছেন মিঠুন। তার আগেই বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গিয়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেললেন মিঠুন। এই বৈঠকের পরে টুইটারে কৈলাস লেখেন, গভীর রাতে দীর্ঘক্ষণ সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠক হলো। দুঃস্থদের প্রতি তার ভালোবাসা এবং তার দেশপ্রেম দেখে মন খারাপ হয়ে গেলো।

এছাড়াও এদিন বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বলেছেন, অনেক বড়ো ঐতিহাসিক ব্রিগেড হবে আজকে। বহু মানুষ আসছেন এই ব্রিগেডে। মহিলারাও আসছেন। উত্তরবঙ্গ থেকেও অনেকে আসছেন। এবারের লক্ষ্য নবান্ন, তাই প্রথম দুই দফার নির্বাচনী প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রাজ্য বিজেপি। সেখানেও আছে বেশ চমক। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন মমতার বিপরীতে। আর এবারে মোদির ব্রিগেড এর মাধ্যমে শুরু হচ্ছে বিজেপির প্রচারাভিযান। বিজেপির টার্গেট এই সমাবেশে ১০ লক্ষ লোক নিয়ে আসার।

এই অবস্থায় মিঠুন চক্রবর্তী যদি ব্রিগেডে বক্তৃতা রাখেন, তাহলে বেশ জোরদার কর্মসূচি শুরু করবে বিজেপি। নিলবাড়ির লক্ষ্যে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। ব্রিগেড সমাবেশ ১০ লাখ মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছে বিজেপি। তার মধ্যেই আজকে ব্রিগেডে মিটিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতএব আজকের এই ব্রিগেড সমাবেশ বাংলার রাজনৈতিক আকাশে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026