গত শুক্রবার রাজ্যের শাসক দল তাদের একুশে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত করে খবরের শিরোনামে উঠে এসেছে। প্রার্থী তালিকা তারকাদের ক্ষুণ্ণ করেছে বহু তৃণমূল নেতাদের। দলের সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক নেতা নেত্রী বিক্ষোভ জানিয়েছেন এবং আবার অনেকেই গেরুয়া শিবিরে যোগদান করার চেষ্টা করেছেন। এছাড়া অন্যদিকে দলীয় সমস্যা বাদ দিলে প্রায় প্রতি মুহূর্তে তৃণমূল বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। তবে এবার জলনুপুর খ্যাত অভিনেত্রী লাভলী মৈত্রের বিধানসভা নির্বাচনে আসন পাওয়া নিয়ে তীব্র জলঘোলা হয়েছে।
টেলি অভিনেত্রী লাভলী মৈত্রের নাম যে সবার কাছে খুব একটা পরিচিত না তা বলাই বাহুল্য। তিনি বহুদিন আগে জল নুপুর নামক এক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তারপর থেকে তেমনভাবে আর অভিনয় জগতে তাকে পা রাখতে দেখা যায়নি। সে একদম এই নির্বাচন প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আর যোগদান করে তারকা হওয়ার ফায়দা উঠিয়ে প্রার্থী হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে সোনারপুর দক্ষিণের প্রার্থী করা হয়। তবে তার স্বামী পেশায় আইপিএস অফিসার হওয়ায় বিরোধীরা তার প্রার্থী হওয়ার তীব্র সমালোচনা করে। একজন সরকারি আমলার স্ত্রী কি করে নির্বাচনী টিকিট পেতে পারে তা নিয়ে প্রশ্ন করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে গেরুয়া শিবির।
গেরুয়া শিবিরের এই প্রসঙ্গে বিদ্রুপ করে জানিয়েছেন, “রাজ্যে আর আইন বলে কিছুই নেই। আইপিএস অফিসারের স্ত্রী তৃণমূলের প্রার্থী হয়ে যাচ্ছে। আমরা ঘটনার প্রতিবাদ করে কমিশনের দ্বারস্থ হব।” তবে অভিনেত্রী বিজেপিদের অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেছেন, “আমি যে পুলিশ সুপারের স্ত্রী, এটা আমার একমাত্র পরিচয় না। প্রত্যেকটা মেয়ের তাদের নিজস্ব একটি পরিচয় আছে। আমারও তো আছে। তবে ভারতীয় জনতা পার্টি মেয়েদের সম্মান করে না। তারা মেয়েদের নিজস্ব পরিচয়টুকু মুছে ফেলতে চায়। এটি অত্যন্ত নোংরা রুচির পরিচয়।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…