নিউজ

PAN Aadhaar Link: প্যান আধার কার্ড লিঙ্ক না করলে আটকে যাবে এই ১০ কাজ, জানতেন কি?

বেশকিছুদিন আগে আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। এতদিন অব্দি এই লিঙ্কের জন্য সময়সীমা ছিল ৩১ মার্চ। অবশ্য এখন এই সময়সীমা ৩০ জুন অব্দি বর্ধিত করা হয়েছে।

আপনি যদি এই আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার প্যান কার্ড এই সময়সীমার পর নিষ্ক্রিয় হয়ে যাবে। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হলে আয়কর বা ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজ আটকে পড়বে। তবে উল্লেখ্য, কিছু মানুষ এই প্যান আধার লিঙ্কের আওতায় নেই। কিছু করদাতা এই নতুন নিয়ম থেকে অব্যাহতি পাবেন। যারা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছেন বা অনাবাসী বা যারা ভারতের নাগরিক নন ও ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলেও কোনো সমস্যায় পড়বেন না।

আধার প্যান কার্ড লিঙ্ক না করলে এই নিম্নলিখিত ১০ সমস্যা হবে:

  1. আধার প্যান লিঙ্ক না করার ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। সেই পরিস্থিতিতে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
  2. লিঙ্ক না হলে আপনাকে আরও TDS দিতে হবে। ব্যাঙ্ক আপনার ১০ এর পরিবর্তে ২০ শতাংশ টিডিএস চার্জ করবে।
  3. PAN নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারের সুবিধা পাওয়া যাবে না।
  4. প্যান কার্ড ছাড়া আপনি একটি টু-হুইলার ছাড়া অন্য কোনও যানবাহন কিনতে পারবেন না।
  5. প্যান কার্ড নিষ্ক্রিয় হলে আপনি ৫০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।
  6. ব্যাঙ্ক প্যান কার্ড ছাড়া গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করবে না।
  7. আপনি প্যান কার্ড ছাড়া হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল বুকিং ও ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না।
  8. আপনি প্যান কার্ড ছাড়া ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে পারবেন না৷
  9. প্যান কার্ড ছাড়া আপনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
  10. ৫০,০০০ টাকার বেশি বিমা কভারেজ প্যান কার্ড ছাড়া পাওয়া যাবে না।
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026